Sunday, May 17, 2026

ইউজিসির নির্দেশিকা মেনে চলতি মাসেই পরীক্ষা নেবে বিশ্বভারতী

Date:

Share post:

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই মাসেই চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। বিবৃতি জারি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে পরীক্ষা নেওয়া হবে, তা সিদ্ধান্ত নিতে বিভিন্ন বিভাগের অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে। ইউজিসির নির্দেশিকা অনুযায়ী, চূড়ান্ত বর্ষের পরীক্ষা ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে।

চলতি সপ্তাহে বিশ্ববিদ্যালয় কার্যনির্বাহী কাউন্সিলের বৈঠক হয়। ওই বৈঠকে ঠিক হয়, কীভাবে পরীক্ষা হবে ইউজিসির গাইডলাইন মেনে সেই সিদ্ধান্ত নেবেন বিভিন্ন বিভাগের অধ্যক্ষরা। ওই বিবৃতিতে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, বিভাগীয় প্রধান, অনুষদ এবং পড়ুয়াদের মতামতও বিবেচনা করবেন অধ্যক্ষরা। একই সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতিতে কী করছে তাও নজর রাখতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টের ২৮ অগাস্টের রায় মেনে চলা হবে। একই সঙ্গে ইউজিসির ৬ জুলাইয়ে নির্দেশিকা অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করবে বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, পড়ুয়াদের সুরক্ষার দিকে সবরকম নজর রাখা হবে।

আরও পড়ুন : করোনা আতঙ্কে দরজায় আসে না খদ্দের, অসহায় যৌনকর্মীদের কাজ দিচ্ছে রাজ্য সরকার

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...