Sunday, May 17, 2026

বাড়িতে বসেই স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষার আয়োজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

মহামারি আবহে বাড়িতে বসেই স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এদিন সাংবাদিক বৈঠকে বিশ্ববিদ্যালয় উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে সব বিষয়ে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। দুটি ক্ষেত্রেই ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। ৩১ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন : ইউজিসির নির্দেশিকা মেনে চলতি মাসেই পরীক্ষা নেবে বিশ্বভারতী

স্পষ্টতই, বই খুলে পরীক্ষা দেওয়ার সংস্থান তৈরি করে দিল বিশ্ববিদ্যালয়। উপাচার্য জানিয়েছেন, ই-মেইল, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র পাঠানো হবে পরীক্ষার্থীদের। উত্তরপত্র জমা দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হবে। অনলাইনে জমা দিতে হবে উত্তরপত্র। যদি কোনও পড়ুয়া এই পদ্ধতিতে খাতা জমা দিতে না পারেন, সে ক্ষেত্রে সাদা খাতায় পরীক্ষা দিয়ে হার্ড কপি জমা দিতে হবে সংশ্লিষ্ট কলেজে। যে কলেজের ছাত্র সেই কলেজের শিক্ষকরা খাতা দেখবেন বলে জানিয়েছেন উপাচার্য।

সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানান, মহামারি আবহে যতটা সিলেবাস শেষ হয়েছে তার মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তিনি বলেন, অবিলম্বে স্নাতক স্তরের পরীক্ষাসূচি দিয়ে দেওয়া হবে। স্নাতকোত্তর স্তরের ৬৮ টি বিভাগের পরীক্ষা সূচি তৈরি করবে সংশ্লিষ্ট বিভাগ। পরীক্ষা শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলারকে নম্বর জমা দেবে কলেজগুলি।

আরও পড়ুন : পরীক্ষার সূচি নির্ধারণের দায়িত্ব দেওয়া হোক বিশ্ববিদ্যালয়কে, মুখ্যমন্ত্রীকে চিঠি জুটার

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...