Saturday, February 28, 2026

একটি স্ত্রী সাপকে নিয়ে দুই পুরুষ পাইথনের রোমহর্ষক লড়াই দেখে তাজ্জব সবাই

Date:

Share post:

এমন পরিস্থিতির সম্মুখীন হবেন তা স্বপ্নেও ভাবতেই পারেননি গৃহকর্তা । কিন্তু বাস্তবে তেমনই ঘটেছে । বাড়িতে পা রেখেই গৃহকর্তা দেখেন, ঘরের মেঝেতে একজোড়া বিশাল পাইথন নিজেদের মধ্যে লড়াই করছে। তালের লড়াইয়ের তাণ্ডবে সারা ঘর লন্ডভন্ড। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি বাড়িতে এমনই রোমহর্ষক কাণ্ড ঘটেছে। জানা গিয়েছে, একটি স্ত্রী সাপকে নিয়েই দুই পুরুষ পাইথনের লড়াই চলছিল। গৃহকর্তা সাপ ধরার জন্য সর্প বিশারদদের ফোন করেন। বিশেষজ্ঞরা এসে দু’টি পুরুষ পাইথনকে ধরে নিয়ে গিয়েছেন। কিন্তু তৃতীয় সাপটির সন্ধান এখনও পাওয়া যায়নি। ফলে আতঙ্ক কাটেনি ওই পরিবারে। সাপদু’টিকে বাগে এনেছেন  স্টিভেন ব্রাউন। তিনি জানিয়েছেন, ‘আমি এর আগে কোনওদিন এত মোটা সাপ দেখিনি। সাপদু’টি যে প্রচুর পরিমাণে খায়, সেটা পেশি দেখেই বোঝা যায়। একটি সাপ ৯.৫ ফুট লম্বা আর অন্যটি ৮.২ ফুট লম্বা।’ এই দু’টি সাপকে ধরার পর নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছেন ব্রাউন ও তাঁর সঙ্গীরা।

spot_img

Related articles

‘তফসিলি সংলাপ’: সোমে নজরুল মঞ্চে নয়া কর্মসূচির সূচনা অভিষেকের 

মণীশ কীর্তনিয়া বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বড়সড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। আগামী সোমবার, ২ মার্চ নজরুল...

রঙের উৎসবে চলবে না মেট্রো! আংশিক সূচি প্রকাশ কর্তৃপক্ষের

হোলি উপলক্ষ্যে ৩ মার্চ কলকাতার মেট্রো (Metro) পরিষেবা আংশিক বন্ধ থাকবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ জানিয়েছে, দোলের...

রাজ্য পুলিশে ফের রদবদল: বদল একাধিক আইপিএস

নির্বাচন যত এগিয়ে আসছে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যত দূর সম্ভব পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। শনিবার থেকেই...

ভুয়ো ভিডিও তুলে বদনাম করে বিজেপি নেতা জিতেন্দ্র! বিস্ফোরক অভিযোগ পাণ্ডবেশ্বরের মৃতার পুত্রের

গোয়াল ঘরে থাকার ভিডিও বানিয়ে আমাদের বদনাম করা হয়েছিল। সেই ভয়েই আমার মা আত্মহত্যার পথ বেছে নেয়। আমি...