Tuesday, March 10, 2026

Breaking: এগারো বছর পর ফের চলবে কলকাতা-লন্ডন উড়ান

Date:

Share post:

এগারো বছর পর ফের চালু হতে চলেছে কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা । মহামারীর আবহে আন্তর্জাতিক বিমান পরিষেবা এতদিন বন্ধ ছিল।
এই পরিস্থিতিতে কলকাতা-লন্ডন উড়ান নিঃসন্দেহে নয়া অক্সিজেন আনবে। দমদম বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত- এর ভারত-ব্রিটেন এয়ার বাবল চুক্তির অধীনে এই ফ্লাইট চালু হচ্ছে। কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে সুখবরে খুশির হাওয়া ।” বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে , আপাতত সপ্তাহে দু’দিন করে চলবে কলকাতা-লন্ডন উড়ান। লন্ডন থেকে বুধবার এবং শনিবার উড়ান আসবে কলকাতায় আর এখান থেকে বৃহস্পতিবার রবিবার উড়ান যাবে লন্ডন।
প্রসঙ্গত, বাম আমলের শেষ দিকে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা-লন্ডন উড়ান। সেই উড়ান ফেরত আসায় শিল্প মানচিত্রের দিক থেকেও লাভবান হবে কলকাতা, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা ।

spot_img

Related articles

সাঁতরাগাছিতে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত, পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অল্পের জন্য এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন জনপ্রিয় কবি ও পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Banerjee)। মঙ্গলবার...

রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যপাল বদল, সৌজন্য সাক্ষাৎ শেষে বিস্ফোরক অভিযোগ মমতার

বাংলার বিধানসভা নির্বাচনের আগে আচমকা রাজ্যপাল বদলে তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার ধর্মতলার মঞ্চ থেকে সাময়িক ধর্না প্রত্যাহারের পর...

ভোটার তালিকা থেকে নাম বাতিল: ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শুনানির নির্দেশ সুপ্রিম কোর্টের

কোনও বৈধ ভোটারের নাম যাতে রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ না যায়, সেটা দেখবে শীর্ষ আদালত, মঙ্গলবার আরও...

ধর্নামঞ্চে প্রতিবাদী গান পর্ণাভর: গলা মেলালেন তৃণমূল সভানেত্রী, আপ্লুত গায়ক

ধর্মতলার ধর্নামঞ্চে গান গাইতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে গলা মেলানোর পর আবেগাপ্লুত হয়ে পড়লেন গায়ক...