Saturday, May 23, 2026

প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে

Date:

Share post:

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাকড। ট্যুইটার সংস্থা সংবাদ সংস্থা রয়টারকে এই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে, বিষয়টি তাঁরা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখছে। অ্যাকাউন্টটিকে তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে যথাযথ সুরক্ষা দিতে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করছেন। narendramodi_in এই ট্যুইটার হ্যান্ডেলে একের পর এক ট্যুইট করে বলা হয়েছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করুন ক্রিপ্টো কারেন্সিতে। সেখানে জন উইকস নামে একজন দাবি করেছে, হ্যাঁ, আমরা এই অ্যাকাউন্ট হ্যাক করেছি। আমরা কোনও পেটিএম মল হ্যাক করিনি। প্রধানমন্ত্রীর এই এই ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্টের সঙ্গে তাঁর ব্যক্তিগত ওয়েবসাইট যুক্ত। যার ফলোয়ার সংখ্যা ২৫ লক্ষ।

Related articles

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...