Thursday, April 23, 2026

কঠোর হচ্ছে ফেসবুক, এই নিয়মগুলি না মানলে কড়া ব্যবস্থা!  

Date:

Share post:

ফেসবুক। এই সোশ্যাল প্ল্যাটফর্ম এখন প্রায় সকলেরই সঙ্গী। শুধু নিজের ছবি পোস্ট বা বিনোদন নয়, বর্তমান ডিজিটালের যুগে ফেসবুক বিশ্বব্যাপী প্রচারের একটি সহজ ও জনপ্রিয় মাধ্যম । গোটা বিশ্বের বিভিন্ন ধরনের বহু মানুষ এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত। এবার ব্যবহারকারীদের জন্য  ফেসবুক নিয়ে আসছে বেশ কিছু নিয়ম। এক কথায় কড়া হতে চলেছে ফেসবুক।

বর্ণবাদী, অশালীন ও উস্কানিমূলক পোস্টের বিষয়ে কঠোর হচ্ছে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মাধ্যম ফেসবুক। আগামী ১ অক্টোবর থেকে ফেসবুক ব্যবহারকারীদের জন্য বেশ কিছু কঠিন নিয়ম চালু হচ্ছে।

নিয়মগুলি কী কী ?

জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়াটি মঙ্গলবার নিজেদের টার্মস ও সার্ভিসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। বর্ণবাদী, অশালীন ও উস্কানিমূলক কনটেন্টের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেবে তারা। এছাড়াও রাজনৈতিক পোস্টের বিষয়ে বিশেষ নজরদারি বাড়াতে যাচ্ছে ফেসবুক।
খবরে বলা হয়েছে, ফেসবুক চাইলে ব্যবহারকারীর কনটেন্ট ডিলিট বা অ্যাক্সেস রেস্ট্রিক্ট করে দিতে পারে। কনটেন্টের কারণে আইনী জটিলতার ঝুঁকি থাকলে ফেসবুক সেই কনটেন্টের বিষয়ে এই পদক্ষেপ নিতে পারে।
এর আগে ফেসবুক প্রধান মার্ক জুকারবার্গ বলেন, “ফেসবুক ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিনই তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।”
তিনি আরও বলেন, “সবার সঙ্গে সুস্থ বন্ধুত্ব, বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়াও উদ্যোক্তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম এখন ফেসবুক। এজন্য সব সুবিধা পেতে ফেসবুক ব্যবহারের সময় বিদ্বেষমূলক কমেন্ট, ভুয়া তথ্য ও উস্কানিমূলক প্রচারণা যেন নিজের অ্যাকাউন্ট থেকে করা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

Related articles

৭২ ঘণ্টা বাইক বন্ধ কেন? ক্ষমতার অপব্যবহার! কমিশনকে ভর্ৎসনা হাই কোর্টের

সুষ্ঠু ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের (Election Commission) অতিসক্রিয়তায় ক্ষুব্ধ আদালত। বৃহস্পতিবার, ভোটগ্রহণের তিনদিন আগে থেকে মোটরবাইক চলাচলে নিষেধাজ্ঞাকে...

ভারত নরক, ভারতীয়রা গ্যাংস্টার! ‘বন্ধু’ ট্রাম্পের নতুন ‘উপহার’

নরেন্দ্র মোদির সঙ্গে চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ভারতীয়দের বিঁধতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একটি পডকাস্টে গিয়ে সরাসরি...

সুপ্রিম আদালতে ইডি বনাম আইপ্যাক মামলায় সিবিআই তদন্তের আর্জি কেন্দ্রীয় এজেন্সির

তৃণমূলের ভোট পরিচালন সংস্থা আইপ্যাকের কলকাতা অফিসে ও প্রতীক জৈনের বাড়িতে ED অভিযান সংক্রান্ত মামলায় এবার সিবিআই হস্তক্ষেপের...

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা! বৈধ নথি সত্ত্বেও তৃণমূল এজেন্টকে ঢুকতে বাধা

অশান্তি ঠেকাতে দেখা মিলছে না কেন্দ্রীয় বাহিনী। আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও। সেখানে যেন একমাত্র বুথ আগলানোই কাজ কেন্দ্রীয় বাহিনীর...