Thursday, May 14, 2026

ইউএসওপেনের একটি ম্যাচ জিতে সুমিত পেলেন ৭৩ লক্ষ টাকা!

Date:

Share post:

সাত বছর পর কোনও ভারতীয় ফের যুক্তরাষ্ট্র ওপেনের মেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন । এবারের ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে এভাবেই ইতিহাস গড়েছেন ভারতের সুমিত নাগাল। প্রথম রাউন্ডে পরাজিত করেন মার্কিন তারকা ব্র্যাডলি ক্লানকে।
আর মাত্র একটি ম্যাচ জিতে তিনি ঝুলিতে ভরেছেন ভারতীয় মুদ্রায় ৭৩ লক্ষ টাকা। এই নিয়ে দ্বিতীয়বার কোনও গ্র্যান্ডস্লামের মূলপর্বে খেলতে নেমেছিলেন সুমিত। গত বছরই ইউএসওপেনে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন তিনি। ওই বছর যুক্তরাষ্ট্র ওপেনে রজার ফেডেরারকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলেন ভারতের এই তরুণ। রজার ফেডেরারের কাছে ম্যাচ হারলেও, দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে একটি সেট ছিনিয়ে নিয়েছিলেন তিনি। ম্যাচের শেষে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন বিশ্বের অন্যতম টেনিস তারকা রজার ফেডেরার।


প্রথম রাউন্ডে জয়ের পর তিনি স্পষ্ট জানিয়েছেন, কোনও কিছু হারানোর জন্য আমি কোর্টে নামছেন না। গত বছর রজার ফেডেরার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছিলাম। আর এবার নামব ডমিনিক থিয়েমের বিরুদ্ধে। যেহেতু আমি ফেভারিট নই ,তাই দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় বাছাই অস্ট্রিয়ান তারকার সঙ্গে একটা উপভোগ্য ম্যাচ হবে বলেই আমার ধারণা। তবে যেহেতু এই প্রথম আমি গ্র্যান্ডস্লামে জয় পেলাম, তাই এই ম্যাচটা আমি কোনওদিন ভুলবো না।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...