Saturday, April 4, 2026

পরীক্ষাকেন্দ্রে যেতে ২৫০০০! টাকা ফেরাতে জেইই-মেইন পরীক্ষার্থীদের পাশে ‘জাতীয় বাংলা সম্মেলন’

Date:

Share post:

বিতর্ক, বিরোধিতার মধ্যেই ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জেইই-মেইন। ৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে পরীক্ষা। অতিমারির পরিস্থিতিতে পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে নাকাল হতে হচ্ছে পরীক্ষার্থীদের। সংক্রমণের আতঙ্কে বাসে করে পরীক্ষাকেন্দ্রে যেতে পারছেন না পরীক্ষার্থীরা। ট্রেন বন্ধ । অগত্যা ভরসা তাই প্রাইভেট গাড়ি। আর সেই ভাড়া দিতে গিয়ে নাজেহাল পরীক্ষার্থীরা । ১০, ১২ এমনকি ২৫ হাজার টাকা পর্যন্ত ভাড়া গুনতে হচ্ছে তাঁদের ! সব পরীক্ষার্থীদের এই ভাড়া দেওয়া সম্ভব নয়। এই টালমাটাল পরিস্থিতিতে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল গণসংগঠন ‘জাতীয় বাংলা সম্মেলন’ ।

এই মোটা অঙ্কের টাকা দিয়ে যাঁদের পৌঁছাতে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে, সেইসব পরীক্ষার্থীদের জাতীয় বাংলা সম্মেলনের ফেসবুক এবং টুইটার পেজে জানানোর আবেদন জানিয়েছে সংগঠনটি। জাতীয় বাংলা সম্মেলনের সাধারণ সম্পাদক সিদ্ধব্রত দাস বলেন, “অতিরিক্ত মাত্রায় গাড়ি ভাড়া দিতে হয়েছে যে সমস্ত পরীক্ষার্থীদের তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তাঁদের তালিকা আমরা পাঠাব বিজেপি অফিসে। টাকা ফেরানোর দাবি তুলব আমরা ।”

জাতীয় বাংলা সম্মেলনের সাধারণ সম্পাদক আরও বলেন, “অতিমারির পরিস্থিতিতে পরীক্ষার্থীদের অসুবিধা বিবেচনা না করেই পরীক্ষায় অনড় থাকল কেন্দ্র। যাতায়াতের বিষয়টি তারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনাও করেনি। পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পড়ুয়াদের অতিরিক্ত ভাড়ার মুখে পড়ার বিষয়টিও তাই তাদের দেখা উচিত। এই বিষয়টি মাথায় রেখে পরীক্ষার্থীদের ভাড়ার টাকা ফিরিয়ে দেওয়ার দাবিতে এই কর্মসূচি নিয়েছে আমরা ।”

উল্লেখ্য, গোটা দেশে পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫৮ হাজার। এ রাজ্য থেকে জেইই-মেইনে বসছেন ৩৭ হাজার পরীক্ষার্থী।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...