Thursday, May 14, 2026

প্রণববাবুর জীবনবিমার সমান ভাগীদার অভিজিৎ-শর্মিষ্ঠা

Date:

Share post:

তাঁর জীবন, মতাদর্শ, রাজনৈতিক ভাবনা সবই একটা আদর্শ। কিন্তু শুধু সেটাই নয়, জীবনের মূল্যবোধকে তিনি কাজে পরিণত করেছেন। ব্যক্তি জীবনেও তিনি আদর্শ পিতা। ছেলেমেয়েকে যেমন সমানভাবে বড় করেছেন, তেমন উত্তরাধিকার হিসেবে দু’জনকেই সমান অধিকার দিয়ে গিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর জীবন বীমায় ছেলে এবং মেয়েকে সমানভাবে নমিনি করেছেন তিনি।
পিতা হিসেবে ছেলেমেয়ের প্রতি নৈতিক দায়িত্ব পালনে কোনও কার্পণ্য করেননি প্রণববাবু।
2018-র 9 জুলাই সরকারি জীবন বিমা সংস্থা এলআইসি-র জীবন অক্ষয় (ভি ওয়ান) পলিসি করান প্রণব মুখোপাধ্যায়। তার নমিনি করেন অভিজিৎ এবং শর্মিষ্ঠাকে। পলিসির সমান ভাগীদার করে যান ছেলে ও মেয়েকে। নিয়ম অনুযায়ী, ইতিমধ্যেই প্রণব মুখোপাধ্যায়ের আর্থিক লেনদেন ‘ফ্রিজ’ হয়ে গিয়েছে। আইন অনুযায়ী এখন অভিজিৎ এবং শর্মিষ্ঠা চাইলেই টাকা তুলে নিতে পারেন।
১৯৫৬ সালের পর থেকে প্রণব মুখোপাধ্যায়ই দেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি এলআইসি পলিসি করিয়েছিলেন। তাঁর পলিসি করে দিয়েছিলেন দেবাশিস দত্ত।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...