Thursday, June 25, 2026

পড়ার চাপেই আত্মগোপন! নিজেই বাড়ি ফিরলো NEET পরীক্ষার্থী

Date:

Share post:

প্রবল উৎকণ্ঠার অবসান। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নিজে থেকে বাড়ি ফিরে এলো NEET পরীক্ষার্থী। অন্য কোনও কারণ নয়, অতিরিক্ত পড়াশোনার চাপেই সে আত্মগোপন করেছিল। আজ, বৃহস্পতিবার বাড়ি ফিরে নিজেই সে কথা জানালো “নিখোঁজ” পরীক্ষার্থী রক্ষিত মিত্তল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে বেলঘরিয়ার থেকে নিখোঁজ হয়ে যায় রক্ষিত। পরিবার সূত্রে খবর, ওইদিন রাতে স্কুটিতে চেপে বাড়ি থেকে বের হয় সে। তারপর সারারাত কেটে গেলেও ওই ছাত্র আর ঘরে ফেরেনি। উদ্বেগ আরও বাড়ে, বুধবার যখন বেলডাঙা থানার মহুলা গ্রাম সংলগ্ন জাতীয় সড়কের কাছে ওই ছাত্রে স্কুটি ও হেলমেট উদ্ধার করে পুলিশ। তবে নিখোঁজ ছাত্রের কোনও খোঁজ তখনও পাওয়া যায়নি।

পুলিশ তদন্তে বেলঘরিয়া আলমবাজার মন্দিরের সিসিটিভিতে তাঁকে পুজো দিতে দেখে। এরপর তার মোবাইলে শেষ টাওয়ার লোকেশন দত্তপুকুর এলাকায় দেখায়। পরিবারের লোকের দেওয়া তালিকা ধরে রক্ষিত যেতে পারে এমন সব সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। আত্মীয় থেকে শুরু করে বন্ধু-বান্ধবের বাড়ি, কোথাও খোঁজ মেলেনি রক্ষিতের। মোবাইল কল লিস্ট থেকেও বিশেষ কিছু মেলেনি।

এরপর দীর্ঘ অভিজ্ঞতা থেকে তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান করেন, পড়াশোনার চাপেই হয়তো আত্মগোপন করে থাকতে পারে রক্ষিত। এবং শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। আজ, বৃহস্পতিবার সকালে নিজেই বাড়ি ফিরে আসে রক্ষিত। বহরমপুর থেকে বাসে করে এসে দমদম বিমানবন্দর স্টপেজে নামে রক্ষিত। এরপর বাড়িতে ফোন করে সে। রক্ষিতের বাবা গিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনেন।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...