Saturday, March 14, 2026

BREAKING: মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী নির্মল মাজি

Date:

Share post:

মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে গুরুতর অসুস্থ হয়ে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে ভর্তি রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাঝি। তাঁকে কার্ডিয়োলজি বিভাগে রাখা হয়েছে। চিকিৎসকদের সর্বক্ষণের পর্যবেক্ষণেই রয়েছেন মন্ত্রী। তৈরি করা হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড।

হাসপাতাল সূত্রে খবর, আগামী সোমবার তাঁর মাথার অস্ত্রোপচার করা হতে পারে। তবে আগামী দু-তিন দিন তাঁকে ওষুধ দিয়ে পর্যবেক্ষণে রাখা হবে। তারপরেই সবদিক দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যাচ্ছে, মন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। জ্ঞান রয়েছে তাঁর। কথাও বলছেন টুকটাক। ইতিমধ্যেই হৃদরোগ, নিউরোলজিস্ট, নিউরো সার্জেন, এন্ডোক্রিনোলজিস্টদের দিয়ে ৮ সদস্যের এক মেডিকেল টিম গঠন করা হয়েছে তাঁর জন্য। সেই দলের সদস্যরা ইতিমধ্যেই একদফা বৈঠক সেরেছেন। তারপরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আগে মন্ত্রীর করোনা পরীক্ষা-সহ বাকি সব বিষয়গুলি নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

পারিবারিক সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন নির্মল মাঝি। কিন্তু বিশেষ গুরুত্ব দেননি। নিয়মিত কাজকর্মের পাশাপাশি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসার তদারকিও করছিলেন। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা অনুভূত হয়। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তারপরেই তড়িঘড়ি করে তাঁকে ভর্তি করা হয় বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে। সেখানে সিটি স্ক্যান করার পরেই ধরা পড়ে মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি। বিআইএন সূত্রের খবর, মস্তিষ্কে সাবডুয়াল হেমাটোমা ধরা পড়েছে মন্ত্রী নির্মল মাঝির। অর্থাৎ মস্তিষ্কে একটি জায়গা থেকে রক্তক্ষরণ ও সেখানে রক্ত জমাট বেঁধে রয়েছে। সেই কারণেই দ্রুত মন্ত্রীর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...