Friday, April 24, 2026

পরকীয়ার ‘পাপ’ ধুতে যুগল স্নান, জরিমানার ‘খাপ’ নিদান

Date:

Share post:

কাকিমার সঙ্গে ভাইপোর সম্পর্ক। পরকীয়া করে যে ‘পাপ’ করেছেন তাঁরা  তা তো ধুতে হবে। তাই প্রকাশ্যে স্নান করতে হবে তাঁদের একসঙ্গে। আর এতেই কি পাপ ধুয়ে যায়! না কখনও নয়। লাগবে মোটা অঙ্কের জরিমানা।

রাজস্থানের সানসি সম্প্রদায়ে পরকীয়ার পাপ ধোয়ার নিদান-এর ভিডিও ভাইরাল হতেই শোরগোল। অনেকেই অভিযোগ জানিয়েছেন সিকার জেলার পুলিশের কাছে। অভিযোগ, গ্রামের ওই মহিলা  ও পুরুষ যাঁরা সম্পর্কে কাকিমা ও ভাইপো তাঁদের নাকি আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন অন্যরা। তারপরই বসে খাপ পঞ্চায়েত। অপরাধের সাজা ঠিক হয় দু’জনের একসঙ্গে স্নান, সেই সঙ্গে মহিলা ৩১ হাজার ও ছেলেটির ২২ হাজার টাকা জরিমানা।

আরও পড়ুন:আগের ছুটি ফিরছে ব্যাঙ্কে, মাসে দুই শনিবার বন্ধ

দু’জনকে যখন একসঙ্গে স্নান করানো চলছিল সেই দৃশ্য কেউ কেউ মেবাইলে ভিডিও করেন। খাপ পঞ্চায়েতের শাস্তি দেখে পরপর গ্রাম থেকে ঝেঁটিয়ে লোক এসেছিল। সোশ্যাল ডিসট্যান্সিং ভুলে শুরু হয়েছিল  বিনোদনের নতুন খোরাক। এরই প্রতিবাদে সরব সানসি সম্প্রদায়ের কয়েকজন। তাঁদের কথায়, এভাবে মোটা টাকা জরিমানা, একসঙ্গে স্নানের নিদান চলতে পারে না। অন্যায় হলে, অভিযোগ থাকলে আইনানুযায়ী পদক্ষেপ হোক। তাছাড়া খাপ পঞ্চায়েতের নিদানের নামে শাস্তি দেখতে যেভাবে লোকে ভিড় জমিয়েছে মাস্ক ছাড়া তাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত।

পুলিশ সুপার জানিয়েছেন, গ্রামের সকলের সামনে দুজনকে স্নান করানোর অভিযোগ পেয়েছেন। সেইসঙ্গে জরিমানাও দাবি করা হয়েছে। সামাজিক বিধি অমান্য কের শ’ খানেকের ওপর লোক জড়ো হয়েছিল। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণ হলে শাস্তি হবে।

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...