Thursday, June 25, 2026

পথ হারানো ৩ চিনা নাগরিকের প্রাণ বাঁচাল ভারতীয় সেনা

Date:

Share post:

লাদাখ সীমান্তে চিত্রটা অন্য। সংঘর্ষের আবহ। দুই দেশের সংঘাতের ফলে ভারতে বন্ধ হয়েছে চীনা পণ্য। আর এই পরিস্থিতিতে মানবিকতার নজির গড়ল ভারতীয় সেনা । পাহাড়ি রাজ্যে পথ হারিয়ে ফেলেছিলেন ৩ চিনা নাগরিক। ভারতীয় সেনারা উদ্ধার করলেন তাঁদের।

আরও পড়ুনঃপ্রতিদ্বন্দ্বী-নিকেশ অভিযানে নেমেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তাল বিশ্ব

ঠিক কী ঘটেছিল?

শুক্রবার উত্তর সিকিমে পথ হারিয়ে ফেলেন তিন চিনা নাগরিক। তাঁদের মধ্যে একজন মহিলা ছিলেন। রাস্তা যেখানে শেষ হচ্ছে তার নিচে বিশাল খাদ । সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় তাঁদের বিভ্রান্ত হয়ে ঘোরাঘুরি করতে দেখে সাহায্য করতে এগিয়ে যায় ভারতীয় সেনা জওয়ানরা। তাঁদের শুধু সঠিক রাস্তা বাতলে দিয়েই চলে আসেনি সেনা জওয়ানরা। অতিরিক্ত উচ্চতায় শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ওই তিন পর্যটকের।

আরও পড়ুনঃলাদাখের পর অরুণাচলপ্রদেশে নজর চিনের, সংঘাতের উস্কানি দিতে ছক

তড়িঘড়ি তাঁদের জন্য খাবার, জল এবং শীতের হাত থেকে বাঁচাতে উপযুক্ত পোশাকের ব্যবস্থা করে ভারতীয় জওয়ানরা। ওই অবস্থায় যাতে তাঁদের আর কোনও কষ্ট না হয় তাই খানিকক্ষণ বিশ্রামের জায়গা করে দিয়েছিলেন জওয়ানরাই। শ্বাসকষ্ট থেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে জওয়ানরা ব্যবস্থা করেন অক্সিজেন সিলিন্ডারও। পরে তাঁদের বাড়ি ফেরার রাস্তাও দেখিয়ে দেন তাঁরা। এমনকী, গাড়ির যান্ত্রিক সমস্যাও ঠিক করে দেন জওয়ানরা।

আরও পড়ুনঃভারত-চিন সীমান্ত সংঘাতে ফের মধ্যস্থতার বার্তা দিলেন ট্রাম্প  

আরও পড়ুনঃলাদাখ সমস্যা জিইয়ে রাখতে দায়ী চিন, স্পষ্ট জানাল ভারত
ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, তিন চিনা নাগরিকের প্রাণ সংশয় হতে দেখেই ঝাঁপিয়ে পড়ে জওয়ানরা। সব ভুলে চিনা নাগরিকদের সহায়তায় এগিয়ে আসে তাঁরা। ভারতীয় জওয়ানদের ধন্যবাদ জানাতেও ভোলেননি ওই চিনা নাগরিকরা। সীমান্তে উত্তেজনা পরিস্থিতির মাঝে ভারতীয় জওয়ানদের এই কাজে প্রশংসা করেছে গোটা বিশ্ব।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...