Sunday, March 22, 2026

মেট্রো সুড়ঙ্গ থেকে স্রোতের মতো বইছে কাদাজল ! আতঙ্কে সবাই

Date:

Share post:

মেট্রো সুড়ঙ্গ থেকে স্রোতের মতো বইছে কাদাজল। আর সেই কাদাজল নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়ালো বাসিন্দাদের মধ্যে। ঘটনাস্থল শিয়ালদা স্টেশনের ঢিল ছোঁড়া দূরত্বে কোলে মার্কেট । কোলে মার্কেট সংলগ্ন সুড়ঙ্গে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। হঠাৎই দেখা যায় যে কাদাজল প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়েছে রাস্তায়। বাসিন্দারা অবাক হয়ে যান এই ঘটনায়। যদিও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এজন্য ভয় পাওয়ার কিছু নেই।মাটিযে গ্রাফটিং এর কাজ চলছিল। তাই এরকম ঘটনা আকছারই ঘটে। তবে এভাবে পাবলিক প্লেসে এই প্রথম এই ধরনের ঘটনা ঘটায় মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক যদিও মেট্রো কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন যে এর থেকে কোনও
দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। মেট্রো কর্তারা জানিয়েছেন, যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে তারা কড়া নজর রেখেছেন। কিন্তু যে জায়গায় মেট্রো সুড়ঙ্গের কাজ চলছে সেখানে এমন পরিস্থিতি গ্রাফটিং এর কাজ করতে গিয়েই এরকম বিপদের সম্মুখীন তারা।

 

Related articles

ভারতের ৪ কোটি ১০ লক্ষ শিশু ওভারওয়েট! চাইল্ড ওবেসিটিতে বিশ্বে দ্বিতীয় স্থানে

একদিকে গোটা দেশ ডিজিটাল হওয়ার পথে পা বাড়িয়েছে। করোনা পরবর্তী পরিস্থিতিতে ভারত গর্বের সঙ্গে বিশ্বকে জানিয়েছে অনলাইন শিক্ষা,...

৩০০ টাকার প্রলোভনে মোদির সভা থেকে ফিরতে ‘চোর’ সন্দেহে গণধোলাই

পশ্চিমবাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal 2026 election)। ভোটের দামামা বাজতেই দিল্লি থেকে বিজেপির নেতারা পরিযায়ী পাখির মতো...

কমিশনের অতিরিক্ত কাজের চাপ, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু আরও এক বিএলও-র!

নির্বাচন কমিশনের (ECI) অপরিকল্পিত এসআইআরের খেসারত দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। রাজ্যে আরও এক BLO মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।...

IPL: ভরসা বিদেশিদের ব্যাটিং, ভোগাতে পারে পেস বোলিং, এক নজরে নাইটদের শক্তি-দুর্বলতা

দুয়ারে আইপিএল(IPL)। সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। বাংলার ক্রীড়া প্রেমীদের নজরে কেকেআর (KKR)। নতুন মরশুমে...