Sunday, May 17, 2026

লাদাখ নিয়ে কথা হতে পারে ভারত -চিন বিদেশমন্ত্রীর

Date:

Share post:

চিনের অনড় মনোভাবের কারণে সীমান্তে জটিলতা অব্যাহত। সেনাস্তরের আলোচনা সফল না হওয়ায় লাদাখ পরিস্থিতি নিয়ে এবার চিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সূত্রের খবর, চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে মস্কোয় বৈঠক হতে পারে তাঁর। সাংহাই কো-অপারেশনের সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহেই মস্কো যাচ্ছেন জয়শঙ্কর। তখনই দুই বিদেশমন্ত্রীর মুখোমুখি বৈঠক হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুনঃলাদাখের পর অরুণাচলপ্রদেশে নজর চিনের, সংঘাতের উস্কানি দিতে ছক

প্রসঙ্গত, লাদাখ সীমান্তে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে গত বৃহস্পতিবার মস্কোয় চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফাং-এর সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রায় আড়াই ঘণ্টার সেই বৈঠক তেমন ফলপ্রসূ হয়নি বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের অভিমত, প্রকাশ্যে চড়া সুর বজায় রাখলেও দু’পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে। সেই সূত্রেই এবার দুদেশের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক হতে পারে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...