Monday, May 11, 2026

পুলিশের কড়া নজরদারিতে চলছে আজকের লকডাউন

Date:

Share post:

আজ রাজ্যে সাপ্তাহিক পূর্ণ লকডাউন। সেপ্টেম্বর মাসের এটাই প্রথম সাপ্তাহিক লকডাউন। শুধুমাত্র চালু রয়েছে জরুরি পরিষেবা। পার্ক সার্কাসে চলছে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কিছু গাড়ি। পুলিশি তৎপরতাও চোখে পড়ার মতন। চলছে নথি দেখার কাজও।
বিগত লকডাউনের মতো এদিনের লকডাউনে পুলিশের নজরদারি চলছে। কলকাতাতেও কয়েকটি এলাকায় নজরদারি এড়িয়ে রাস্তায় বের হয়েছেন মানুষজন। সকাল থেকেই রাজাবাজারে খোলা দোকানপাট। lলা এগারোটা নাগাদ সেখানে পুলিশ আসে। তাঁরাই বন্ধ করায় দোকানপাট। একই চিত্র দেখা গিয়েছে উল্টোডাঙা, নারকেলডাঙা এলাকায়।
তবে শহরের অন্যন্য এলাকায় পুলিশের কড়া নজরদারিতেই চলছে লকডাউন। রাস্তায় বের হওয়া গাড়ি, মোটরবাইক ও সাইকেল আরোহীদের প্রয়োজনীয় নথি ও অনুমতিপত্র দেখা হচ্ছে। যারা সেটা দেখাতে পারছেন না, তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কলকাতায় ঢোকার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং। কলকাতায় ঢোকা ও বের হওয়ার রাস্তায় কড়া নজর রাখছে পুলিশ। সাধারণ মানুষ কিন্তু আজকের সম্পূর্ণ লকডাউনে পুরোপুরি সাড়া দিয়েছেন ।রাজ্যে সুস্থতার হার ক্রমবর্ধমান ।

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...