Monday, June 8, 2026

টাইগার শিবিরে দুঃসংবাদ, দুই ক্রিকেটার আক্রান্ত করোনায়

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের দুঃসংবাদ! শ্রীলঙ্কা সফর সামনে রেখে করোনা পরীক্ষা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার এবং স্টাফদের। তাতে দুজনের করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনে বিবৃতি দেওয়া হয়নি।

সোমবার মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার-সহ ১৭ ক্রিকেটারের করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। নমুনা নেওয়া হয় সাতজন সাপোর্ট স্টাফেরও। সব মিলিয়ে ২৪ জনের করোনা পরীক্ষায় দু’জনের পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।

করোনা পরীক্ষার রিপোর্ট বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজনের কাছে পাঠানো হলেও বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। আজ, মঙ্গলবার বিকেল তিনটে ১৫ নাগাদ বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমরা রিপোর্ট পেয়েছি। নির্দেশিকা অনুযায়ী বিসিবি সিইওকে রিপোর্ট সম্বলিত মেইল ফরোয়ার্ড করে দিয়েছি। আমার সেটা জানানোর অনুমতি নেই।’

বারডেম থেকে ১৭ জাতীয় ক্রিকেটার ও সাত সাপোর্টিং স্টাফ-সহ ২৪ জনের করোনা টেস্টের রিপোর্ট আজ বিকেলে হাতে পান বিসিবির প্রধান চিকিৎসক।

যেহেতু তাঁর এই রিপোর্ট প্রকাশের অনুমতি নেই, তাই বিসিবির মিডিয়া রিলিজ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়েছেন তরুণ ওপেনার সাইফ হাসান। সঙ্গে একজন স্টাফেরও করোনা পজিটিভ এসেছে। তার নাম এখনও পর্যন্ত জানা যায়নি।

আরও পড়ুন- অন্যান্য বছরের তুলনায় এবছর ইলিশ বেশি, মাছের কেজি মাত্র ২৫০ টাকা

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...