Monday, April 20, 2026

“অপরাধকে আড়াল করাও অপরাধ”, রাজ্যের বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগ রাজ্যপালের

Date:

Share post:

রাজ্যের বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগ তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
নিজের টুইটার হ্যান্ডলে এদিন পরপর দুটি টুইট করেন তিনি। সেখানে অভিযোগ করেন, সত্য প্রকাশিত হচ্ছে না। এমনকী তথ্য জানার অধিকারত এ রাজ্যে কোণঠাসা।
রাজ্যপালের মতে, স্বজনপোষণ, দুর্নীতিও এই সব অপরাধ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে ধনকড় লেখেন, “কিসের ভয়, কেন লুকোনো হচ্ছে”। অপরাধকে আড়াল করাও একটা অপরাধ বলে মন্তব্য করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি যবে থেকে রাজ্যপালের দায়িত্ব নিয়ে বাংলায় এসেছেন। রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাত লেগেই রয়েছে। বিভিন্ন কারণে রাজ্যের শাসকদল তথা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন জগদীপ ধনকড়। এই পরিস্থিতিতে এবার সরকারের বিরুদ্ধে সত্যগোপন করার অভিযোগ করলেন রাজ্যপাল।

0

Related articles

বিক্রম ঘোষের ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তিতে প্রকাশিত হল রিদমস্কেপ ২.০

বিখ্যাত তবলাবাদক বিক্রম ঘোষের (Bikram Ghosh)ফিউশন ব্যান্ডের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে টলি ক্লাবের ফার প্যাভিলিয়নে প্রকাশিত হল ফিউশন...

শান্তি বৈঠক নাকচ ইরানের! ফের উত্তেজনা পশ্চিম এশিয়া

খাদের কিনারে দাঁড়িয়ে পশ্চিম এশিয়া। সমস্ত জল্পনা ও কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমেরিকার (America) সঙ্গে প্রস্তাবিত দ্বিতীয়...

ট্রেন লেটেই গুরুত্ব দেয় না, উন্নয়ন কী করবে! পুরুলিয়ায় বিজেপিকে নিশানা অভিষেকের

ভোট যত এগোচ্ছে ততোই বাংলায় বাড়ছে রাজনৈতিক পারদ। ''এখানকার সাংসদ যে সুনিশ্চিত করতে পারেনা যে নিয়ম মেনে ট্রেন...

প্রধানমন্ত্রীর পকেটে ১০ টাকা থাকে দেখেছেন? পুরোটাই নাটক: ঝালমুড়ি নিয়ে মোদিকে নিশানা মমতার

ঝাড়গ্রামে ঝালমুড়ি নাটক নিয়ে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুরারইয়ের সভা থেকে প্রধানমন্ত্রীকে...