Saturday, June 20, 2026

রিয়া’র জামিনের আর্জির শুনানি হলেও রায় শুক্রবার

Date:

Share post:

মুম্বই সেশন কোর্টে বৃহস্পতিবার রিয়া চক্রবর্তী এবং শৌভিক চক্রবর্তীর জামিনের আবেদনের শুনানি হয়েছে৷ তবে আদালত জানিয়েছে, শুক্রবার, ১১ সেপ্টেম্বর রিয়া এবং শৌভিকের জামিনের আবেদনের রায় ঘোষণা করবে। অর্থাৎ রিয়া চক্রবর্তীকে বৃহস্পতিবার রাত’ও কাটাতে হবে বাইকুল্লা জেলেই৷ প্রসঙ্গত, মাদক-কাণ্ডে মঙ্গলবার NCB বা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়াকে গ্রেফতার করে।

এদিন, জামিনের আবেদনে রিয়া চক্রবর্তীর তরফে বলা হয়েছে, তিনি নির্দোষ এবং NCB-র বিরুদ্ধে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, গ্রেফতারের দিন তাকে অপরাধমূলক স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।
এই একই মামলায় যুক্ত থাকার অভিযোগে গত ৪ সেপ্টেম্বর NCB রিয়ার ভাই শৌভিককেও হেফাজতে নেয়৷ শৌভিকের জামিনের আবেদনেরও এদিন শুনানি হয়৷ NCB যথারীতি দু’জনের জামিনের আর্জির এদিন বিরোধিতা করেছে৷

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...