Saturday, June 20, 2026

সীমান্তে উত্তেজনার মধ্যেই আজ ভারত- চিনের বিদেশমন্ত্রীদের বৈঠক

Date:

Share post:

পূর্ব লাদাখ সীমান্তে প্রবল উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার মস্কোয় অনুষ্ঠিত হতে চলেছে ভারত- চিন বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক। আট দেশের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিট উপলক্ষ্যে দুই দেশের বিদেশমন্ত্রীই এখন মস্কোয়। ক্রমশ বেড়ে চলা সীমান্ত সমস্যার সমাধান সূত্র খুঁজতে আজ ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই মুখোমুখি বৈঠকে বসবেন। সীমান্তে শান্তি ফিরবে কিনা তা অনেকটাই নির্ভর করছে চিনের উপর। কারণ অতীত অভিজ্ঞতার ভিত্তিতে দেখা গিয়েছে, বেজিং প্রশাসনই বারবার নিজেদের প্রতিশ্রুতি নিজেরাই লঙ্ঘন করে প্ররোচনা ছড়াচ্ছে। সামরিক স্তরের আলোচনা ব্যর্থ হওয়ায় এখন কূটনৈতিক আলোচনায় জোর দিচ্ছে দুই দেশ। মস্কো যাওয়ার আগে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর নিজেও বলেন, সীমান্তের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সীমান্তের সমস্যা দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুতর প্রভাব ফেলেছে। এর থেকে বেরোতে হলে গভীর পর্যালোচনার দরকার আছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...