Thursday, May 14, 2026

লকডাউনের সকালে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মহিলা পুলিশ অফিসার সহ ৩

Date:

Share post:

লকডাউনের সাত সকালে দুর্ঘটনায় মৃত্যু মহিলা পুলিশ অফিসারের। দাঁড়িয়ে থাকা ১২ চাকার বালির লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলা পুলিশ অফিসার সহ মোট তিনজনের।

মৃত পুলিশ অফিসারের নাম দেবশ্রী চ্যাটার্জিন বাড়ি কোলকাতার বেহালা পর্ণশ্রীতে। তিনি রাজ্য পুলিশের ১২ ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার ছিলেন। শিলিগুড়ির ডাবগ্রামে পোস্টিং ছিলেন। গাড়িতে থাকা বাকি দু’জনের মধ্যে একজন হলেন দেবশ্রীদেবীর দেহরক্ষী ও অন্যজন গাড়ির চালক। তাঁর নিরাপত্তারক্ষী তাপস বর্মণ এবং গাড়িচালক মনোজ সাহাকে  মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

কী হয়েছিল? শুক্রবাফ সকাল সোয়া ছ’টা নাগাদ কলকাতার দিকে যাওয়ার পথে দাদপুর থানার হোদলা ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকা একটি বালির লড়ির পিছনে সজোরে ধাক্কা মারে দেবশ্রীদেবীর গাড়িটি। সরাসরি ধাক্কায় গাড়িটা চিড়েচ্যাপ্টা হয়ে যায়। তিনজনই কার্যত সিটে বসেই ক্ষতবিক্ষত হন। তড়িঘড়ি রাস্তায় কর্মরত সিভিক ও পুলিশরা তিনজনকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর চুঁচুড়া হাসপাতালে আসেন হুগলীর গ্রামীন পুলিশ সুপার তথাগত বসু সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...