Monday, June 22, 2026

এলএসিতে অস্ত্র নিয়ে চিনা সেনার জমায়েত প্ররোচনার সামিল: চিনের বিদেশমন্ত্রীকে জয়শঙ্কর

Date:

Share post:

আন্তর্জাতিক প্রথা ও নিয়ম অগ্রাহ্য করে চিনের লাল ফৌজ অস্ত্রসজ্জিত হয়ে ব্যাপক সংখ্যায় জমায়েত হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসিতে। যা ১৯৯৩ ও ১৯৯৬ সালের চুক্তির সম্পূর্ণ পরিপন্থী। এই ঘটনা প্ররোচনার সামিল। চিনা সেনাদের এই আচরণে রাশ টানুক বেজিং। সীমান্তে এভাবে প্ররোচনা ছড়ানোর চেষ্টা মানা হবে না। মস্কোয় চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই- র সঙ্গে বৈঠকে তাঁকে একথাই স্পষ্টভাবে বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী আরও বলেন, ভারতীয় সেনা আন্তর্জাতিক চুক্তি ও প্রটোকল যথাযথভাবে মেনে চলছে।

লাদাখ সীমান্তে চলতি উত্তেজনা আর বাড়তে না দেওয়ার পক্ষেই সওয়াল করেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বুঝিয়ে দেন, আন্তর্জাতিক রীতিনীতি অগ্রাহ্য করে চিনা সেনাদের আগ্রাসী ও মরিয়া আচরণ দুই দেশের সম্পর্ককে আরও জটিল করছে। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা চাইলে চিনা সেনাদের সংযত করুক বেজিং। মস্কোয় সাংহাই কোঅপারেশন সামিটের মধ্যে ভারত- চিন দ্বিপাক্ষিক স্তরের পার্শ্ব বৈঠকটি চলে প্রায় দু’ ঘণ্টা। সেখানে চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইকে স্পষ্টভাবে ভারতের মনোভাব বুঝিয়ে দিয়েছেন জয়শঙ্কর। বলেছেন, ভারত শান্তি ও স্থিতাবস্থা মেনে চলার পক্ষে। তবে প্ররোচনা তৈরির চেষ্টা হলে পাল্টা প্রতিক্রিয়া হবেই। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই পরিস্থিতি একেবারেই কাম্য নয়। ভবিষ্যতে অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে সেজন্য সংঘর্ষের এলাকাগুলি থেকে সেনা সরানো ও সেনা সংখ্যা কমানো হোক।

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...