Wednesday, June 24, 2026

লস্কর যোগের তথ্য দিয়েই তানিয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দিল NIA

Date:

Share post:

বাদুড়িয়ার কলেজছাত্রী তানিয়া পরভিনের বিরুদ্ধে
জঙ্গি সংগঠন লস্কর-এ- তৈবার সঙ্গেই জড়িত৷ এমন তথ্য-প্রমান পেশ করেই বৃহস্পতিবার চার্জশিট জমা দিয়েছে NIA বা জাতীয় তদন্তকারী সংস্থা। এই চার্জশিট জমা পড়েছে কলকাতার বিশেষ NIA আদালতে৷ ভারতীয় দণ্ডবিধির ১২১এ, ১২৪এ, ১২০বি (রাষ্ট্রদ্রোহ এবং ষড়যন্ত্র)-সহ সন্ত্রাস দমন আইন UAPA-র একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে তানিয়াকে। অভিযোগ আনা হয়েছে
তথ্যপ্রযুক্তি আইনেও৷

কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী তানিয়ার বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানা এলাকার মলয়পুর গ্রামে৷ সেনা গোয়েন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গত মার্চ মাসে তানিয়াকে গ্রেফতার করে৷ তার দু’সপ্তাহের মধ্যেই NIA তদন্তের দায়িত্ব নেয়। পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবার হয়ে তানিয়া একটি অনলাইন মডিউল তৈরি করেছিলেন। অনলাইনে তিনি জিহাদের কথা প্চার করতেন৷ অনেক যুবককে লস্করের ক্যাডার হিসাবে নিয়োগে বড় ভূমিকা ছিলো তানিয়ার৷
১৭৪ দিনের মধ্যে তৈরি করা প্রায় আটশো পাতার চার্জশিটে তানিয়ার লস্কর যোগাযোগের তথ্য পেশ করেছে NIA।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...