Tuesday, May 19, 2026

তীর্থযাত্রার স্বাদ পেতে পুজোয় আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে

Date:

Share post:

মহামারীর আবহে কলকাতার অধিকাংশ নমী পুজোরই এবার জাঁকজমক অনেক কম। সন্তোষ মিত্র স্কোয়ারও তার ব্যতিক্রম নয়। লকডাউনের নিয়মবিধি মেনে মাসখানেক আগে এখানে হয়েছে খুঁটি পুজো । এবার সেই পুজোর থিম প্রকাশ করল মধ্য কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো কমিটি। এবছর তাঁদের থিম পবিত্র বদ্রিনাথ মন্দির। এই মন্ডপে এলেই দর্শনার্থীরা পাবেন তীর্থযাত্রার স্বাদ।হিমালয়ের পার্বত্য আবহের স্বাদও উপলব্ধি করতে পারবেন দর্শনার্থীরা। জোরকদমে চলছে মন্ডপ তৈরির কাজ।

তবে লকডাউনের আবহে আদৌ লোকাল ট্রেন কবে চালু হবে তা এখনও নিশ্চিত নয়। সঙ্গে কোভিডের জন্য থাকছে একগুচ্ছ বিধিনিষেধ । সবমিলিয়ে এবার দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম হবে বলেই মনে করছেন উদ্যোক্তারা । তবু সন্তোষ মিত্র স্কোয়ার মানেই নতুন চমক।ফলে দর্শনার্থীদের চাহিদা ও থাকে আকাশচুম্বি ।
অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ বলেন , লকডাউনের নিয়মবিধি মেনেই মন্ডপে প্রবেশ করতে হবে সবাইকে। থাকছে স্যানিটাইজেশনের ব্যবস্থা । সংক্রমণ এড়াতে ঘন্টায় ঘন্টায় মন্ডপ থেকে প্রতিমা স্যানিটাইজড করা হবে। স্বেচ্ছাসেবকরা নজরদারি চালাবেন যাতে প্রত্যেকে মাস্ক পরে এই পুজো দেখতে হাজির হন। সঙ্গে থাকবে মহামারী নিয়ে সচেতনতার প্রচার । সবমিলিয়ে মহামারীর আবহেও সন্তোষ মিত্র স্কোয়ার প্রস্তুত হচ্ছে পুজোতে নজরকাড়া মণ্ডপসজ্জা দর্শনার্থীদের কাছে তুলে ধরতে। লকডাউনের জন্য বন্ধ ভ্রমণ । কিন্তু সেই স্বাদ পেতে অবশ্যই চলে আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে পবিত্র বদ্রিনাথ মন্দির দর্শনে।

Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...