Friday, June 26, 2026

লকডাউনে ফের অগ্নিকাণ্ড! এবার মহেশতলায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

Date:

Share post:

লকডাউনে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা! এবার ভয়াবহ আগুন লাগল দক্ষিণ ২৪ পরগণার মহেশতলার একটি প্লাস্টিক কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ৬টি ইঞ্জিন। দমকলকর্মীরা খুব তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের আশুতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগাছিয়া- বাগপোতার “এসএম ইন্ডাস্ট্রিয়াল প্লাজা” নামের এই প্লাস্টিক কারখানায় আজ, শুক্রবার বিকেলে সাড়ে চারটের নাগান প্রথম আগুন দেখতে পান। এরপর দমকলে খবর দেওয়া হয়।

তবে লকডাউন থাকায় এদিন কারখানা বন্ধ ছিল। তাই ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ জানা যায়নি। তবে ইন্ডাস্ট্রিয়াল এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। সেই কারণে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে ছিল গোটা এলাকায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা।

আরও পড়ুন- করোনা-কারনে এবছর দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে তর্পণও করা যাবে না

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...