Sunday, May 3, 2026

জমি দখল ঘিরে অশান্তিতে রণক্ষেত্র শান্তিপুর

Date:

Share post:

জমি দখল নিয়ে অশান্তির জেরে রণক্ষেত্র নদিয়ার শান্তিপুর। শনিবার সকালে দুদলের মধ্যে বোমাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়ায় হরিপুর গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কমব্যাট ফোর্স ও দমকল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে অনেকদিন ধরেই মধ্যপাড়া, উত্তরপাড়া, ও দক্ষিণপাড়ার দুটি গোষ্ঠীর মধ্যে চাপানউতোর চলছে।
এই পরিস্থিতিতে শান্তিপুর-কালনা ঘাটের মধ্যে সেতু তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ চলছে। অধিগ্রহণের ফলে চলে যেতে পারে ওই এলাকায় তিনটি জমি। তা নিয়ে গুজব ছড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুক্রবার রাতে বোমাবাজির পর শনিবার সকাল থেকেই ফের দু’পক্ষের বোমাবাজি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স ও দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকটি বোমা, ধারালো অস্ত্র উদ্ধার করেছে। অভিযোগ, বোমাবাজির ঘটনায় জড়িত স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারও। জমি অধিগ্রহণের টাকার ভাগ নিয়ে এই গোলমাল বলে অভিযোগ স্থানীয়দের।

ওই ঘটনায় শাসকদলের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তাঁর অভিযোগ, টাকার ভাগ নিয়ে এর আগেও কিছু দুষ্কৃতী ওই এলাকায় অশান্তি সৃষ্টি করে। প্রশাসন সক্রিয় ভূমিকা নেওয়ায় তখনকার মতো শান্ত হয়। আবারও একই বিষয় নিয়ে এলাকায় অশান্তি হচ্ছে। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই ।
রানাঘাট পুলিশ জেলার সুপার ভি এস আর অনন্তনাগ জানিয়েছেন, ঘটনায় জড়িতদের ধরার চেষ্টা চলছে।

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...