Friday, May 15, 2026

ফের হাসপাতালে ভর্তি অমিত শাহ! এক মাসের ব্যবধানে ৩ বার

Date:

Share post:

ফের হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল শনিবার একটু রাতের দিল্লির এইমসে ভর্তি করা হয় তাঁকে। সূত্রের খবর, বিজেপির নম্বর-টু অমিত শাহের নতুন করে শ্বাসকষ্ট দেখা দেয়। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কার্ডিও নিউরো টাওয়ারে ভর্তি করা হয়েছে শাহকে। এই নিয়ে এক মাসের ব্যবধানে তিনবার হাসপাতালে ভর্তি হলেন তিনি।

যদিও হাসপাতাল সূত্রে খবর, অমিত শাহ স্থিতিশীল আছেন। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। এইমসের একটি সূত্র বলেছে, বর্তমান পরিস্থিতিতে অমিত শাহের পক্ষে হাসপাতালে ভর্তি থাকা সবথেকে ভালো। কারণ হাসপাতালে তাঁর শারীরিক অবস্থার উপরে সর্বক্ষণ নজরদারী চালানো সম্ভব হবে।

উল্লেখ্য, এই দিল্লি এইমস থেকেই গত ৩১ অগাস্ট কোভিড পরবর্তী চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। তারও আগে কোভিড মুক্ত হয়ে স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ অগাস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু খুব বেশিদিন বাড়িতে থাকতে পারেননি সেবারেও৷ ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ ‌সেবারে ১৭ অগাস্ট বেশি রাতে অমিত শাহকে ভর্তি করা হয়েছে দিল্লির এইমসে ৷

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...