Thursday, May 14, 2026

তারুণ্যের জয়গান গেয়ে ইউএস ওপেনের রানি ওসাকা

Date:

Share post:

সেমিফাইনালে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে ছিটকে দিয়ে দুরন্ত ছন্দে ছিলেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। মনে করা হচ্ছিল এবার বোধহয় গ্র্যান্ড স্ল্যাম খরা কাটতে চলেছে বেলারুশ-তারকার। কিন্তু ইউএস ওপেনে মহিলাদের ফাইনালে তারুণ্যের জয়গান। শেষহাসি হেসে শিরোপায় চুম্বন দিলেন নাওমি ওসাকা। ১-৬, ৬-৩, ৬-৩ গেমে আজারেঙ্কাকে হারিয়ে খেতাব জিতে ইউএস ওপেনের রানি ওসাকাই।

অথচ, আগের ম্যাচে যেখানে শেষ করেছিলেন, খাতাবি লড়াইয়ে সেখান থেকেই শুরু করেন আজারেঙ্কার। প্রথম সেটা ৬-১ গেমে উড়িয়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে। দ্বিতীয় সেটেও এগিয়ে ছিলেন ৩-০ গেমে। মনে হচ্ছিল, আক্ষেপ মিটিয়ে আজারেঙ্কার খেতাব জয় শুধু সময়ের অপেক্ষা।

কিন্তু ওসাকা হারেননি। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন বাকি ম্যাচে। খেলার ধরনে হালকা পরিবর্তন আনলেন। আজারেঙ্কার ফোরহ্যান্ডগুলোর জবাব দিতে থাকলেন লাইনের ধারে গিয়ে, ব্যাকহ্যান্ডের মাধ্যমে। শটগুলো মারতে থাকলেন নিখুঁতভাবে, বিদ্যুৎ গতিতে। আড়াআড়িভাবে না মেরে সোজা মারা শুরু করলেন। তাতেই আজারেঙ্কার গতি কমতে থাকে, ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে ওসাকার হাতে। শেষ পর্যন্তই পাওয়ার গেমের বাজিমাত। শক্তির খেলাতেই ওসাকার কাছে হার মানলেন আজারেঙ্কা।

Related articles

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...