Thursday, May 14, 2026

বিশিষ্ট সিপিআই নেতা পল্টু দাশগুপ্ত প্রয়াত

Date:

Share post:

বিশিষ্ট সিপিআই নেতা ও বামপন্থী শ্রমিক আন্দোলনের প্রথম সারির সংগঠক পল্টু দাশগুপ্তর জীবনাবসান হয়েছে। বয়স হয়েছিল ৮৭. রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকেলে সিপিআই রাজ্য দপ্তর ভূপেশ ভবনে তাঁর মরদেহে শ্রদ্ধা জানান সিপিআইসহ বিভিন্ন দলের নেতৃত্ব।

পূর্ণেন্দু দাশগুপ্তর উত্থান উত্তাল ছাত্র রাজনীতি থেকে। পল্টু নামে জনপ্রিয় হন তিনি। পরের পর কর্মসূচিতে তিনি ছিলেন প্রথম সারিতে। পার্টি ভাগের সময় যাঁরা রাজ্য পরিষদে ছিলেন, তিনিই ছিলেন শেষ জীবিত সদস্য। পল্টুবাবু সিপিআই-এর রাজ্য পরিষদ সদস্য ছিলেন। ছিলেন কলকাতা জেলার সম্পাদক। পরে এআইটিইউসিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

পল্টুবাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। দারুণ মিশুকে এই নেতার মরদেহ আনা হয় সিপিআই রাজ্য দপ্তরে। শ্রদ্ধা জানান রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়সহ পার্টির নেতারা। আসেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপাধ্যায়, আর এস পির মনোজ রায়চৌধুরী, তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ ও এসইউসিসহ বিভিন্ন দলের ও গণসংগঠনের নেতারা। ডাঃ তমোনাশ ভট্টাচার্য জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই কমিউনিস্ট নেতা।

আরও পড়ুন-পরিযায়ী শ্রমিকদের জন্য আন্দোলনে নামছে প্রদেশ কংগ্রেস

 

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...