Thursday, May 14, 2026

করোনার কোপ এবার সংসদের বাদল অধিবেশনে, বাতিল সর্বদল বৈঠক

Date:

Share post:

করোনার কোপ এবার সংসদের বাদল অধিবেশনে। সোমবার থেকে অধিবেশন শুরু হবে। কিন্তু ব্যতিক্রম ঘটছে চিরাচরিত প্রথায়। অধিবেশন শুরুর আগে হবে না সর্বদল বৈঠক।
প্রথম দিন লোকসভার অধিবেশন হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা। অন্য দিনগুলিতে বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা।
রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন , গত দু’দশকে এমন ঘটনা এই প্রথম। রবিবার স্পিকার সংসদের বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক হয়েছে । সেখানেই বাদল অধিবেশনের সম্ভাব্য আলোচ্য বিষয়গুলি নিয়ে আলোচনা হয় বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গিয়েছে ।

আরও পড়ুন- আইপিএল সহ সারা বছর ক্রিকেট লাইভ দেখতে জিওর ধামাকা অফার!
করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বার সংসদের বাদল অধিবেশন পিছিয়ে যাওয়ার পাশাপাশি কমেছে অধিবেশনের মেয়াদ। সংক্রমণ রুখতে সংসদ ভবনে জারি হয়েছে নানা বিধিনিষেধ।
এবার আলাদা আলাদা সময়ে রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন হবে। রাজ্যসভার অধিবেশন প্রথম দিন বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা এবং পরবর্তী দিনগুলিতে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসবে। থাকছে জায়ান্ট স্ক্রিন। লোকসভা চলাকালীন সেই কক্ষের বেশ কিছু সাংসদ রাজ্যসভায় বসে জায়ান্ট স্ক্রিনে অধিবেশন দেখবেন। এমনকি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অধিবেশন চলাকালীন সংসদের ক্যান্টিনে রান্না বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...