Tuesday, April 21, 2026

কোভিড-১৯ আক্রান্ত দুই দলের দুই সাংসদ, অধিবেশনে যাওয়া হচ্ছে না

Date:

Share post:

কোভিড-১৯-এ আক্রান্ত পরপর দুই সাংসদ। দুজনেই উত্তরবঙ্গের। শান্তা ছেত্রী ও সুকান্ত মজুমদার।

করোনায় আক্রান্ত তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী। তৃণমূলের রাজ্যসভার সাংসদ নিজের ফেসবুক পোস্টেই একথা জানিয়েছেন।

আজ রবিবার সংসদের অধিবেশনের জন্য তাঁর দিল্লিতে যাওয়ার কথা ছিল। সোমবার অধিবেশন শুরু। তার আগেই কোভিড পরীক্ষার রিপোর্ট আসে। ফেসবুকে শান্তা লিখেছেন, “আমি আপনাদের জানাতে চাই যে আমি কোভিড-১৯-এর সর্বশেষ শিকার। গত দু’সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করবো কোভিড-১৯ পরীক্ষা করার জন্য। রিপোর্ট না আসা পর্যন্ত সম্পূর্ণ সরকারি নিয়ম-নীতি মেনে চলুন।”

শুধু শান্তা ছেত্রী নন করোনা আক্রান্ত হয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও। তিনিও রয়েছেন আইসোলেশনে। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে প্রত্যেক সাংসদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক। আর তার জন্যই সকলে কোভিড টেস্ট করাচ্ছেন। আর সেই পরীক্ষায় সুকান্ত মজুমদারের পাশাপাশি শান্তাও আক্রান্ত হলেন। সুকান্ত সোশ্যাল মিডিয়াতে লিখেছেন তার আক্রান্ত হওয়ার কথা। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা সকলকে আইসোলেশনে গিয়ে পরীক্ষার জন্য অনুরোধ করেছেন।

আরও পড়ুন-প্রবল চাপে দিল্লি পুলিশ জানালো, দাঙ্গায় অভিযুক্ত নন ইয়েচুরি- যোগেন্দ্র যাদবরা

Related articles

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...

ভোটের কাজে ‘ব্রাত্য’ সিভিক-ভিলেজ পুলিশ! নামছে ২ হাজারের বেশি কুইক রেসপন্স টিম, নির্দেশিকা জারি কমিশনের

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ...

ইভিএম লুট করার ছক! কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সতর্ক করলেন মমতা

গোটা রাজ্যে নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে বাংলায় জম্মু ও কাশ্মীরের মতো পরিস্থিতি দেখানোর প্রয়াস কেন্দ্রের বিজেপির সরকারের। নির্বাচন...