Thursday, May 14, 2026

এ বছর মহালয়ার সকালে বন্ধ থাকছে দক্ষিণেশ্বর মন্দির

Date:

Share post:

করোনা আবহের জন্য এবার মহালয়ায় দিন সকালে পুরোপুরি বন্ধ থাকবে দক্ষিণেশ্বরের মন্দির। তবে বিকেল তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা।

এছাড়াও আগামী ১৮ সেপ্টেম্বর থেকে মন্দিরে ভক্তদের জন্য প্রবেশের সময়সূচিতে বেশ কিছুটা বদল হচ্ছে । এতদিন সকাল ৭টা থেকে সকাল ১০টা ও বিকেল সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত মন্দির খুলে রাখা হচ্ছিল। এখন থেকে প্রতিদিন সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ১২ টা ও বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত মন্দির খোলা থাকবে।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মানতে একটানা ৭২ দিন বন্ধ থাকার পর গত ১০ জুন আনুষ্টানিকভাবে খুলেছে দক্ষিণনেশ্বরের মন্দির। তবে দর্শনার্থীদের জন্য তা খুলে দেওয়া হয় ১৩ জুন থেকে। মন্দির কর্তৃপক্ষের তরফে বেশকিছু শর্ত ও বিধিনিষেধ আরোপ করা হয়। সেখানে বলা হয়, ভক্তরা পুজোতে কোনও ফুল দিতে পারবেন না। কোনও ফুল, সিঁদুর, চরণামৃত দেওয়া হবে না। একসঙ্গে মোট ১০ জন করে পুজো দিতে পারবেন।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...