Saturday, May 16, 2026

আইনজীবী হত্যা মামলায় দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা, বুধে সাজা ঘোষণা

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের আইনজীবী রজত দে হত্যাকাণ্ডে আদালতের রায়ে দোষী সাব্যস্ত স্ত্রী অনিন্দিতা। আজ, সোমবার উত্তর ২৪ পরগণার বারাসত ফার্স্ট ট্র্যাক থার্ড কোর্টে বিচারক সুজিত কুমার ঝা’র এজলাসে এই খুনের মামলার রায়দান হয়। আগামী ১৬ সেপ্টেম্বর, বুধবার আসামী অনিন্দিতা পালের সাজা ঘোষণা হবে। আসামী অনিন্দিতাকে ৩০২ ও ২০১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এই রায় ঘোষণার পর থেকেই উত্তাল হয়ে ওঠে আদালত চত্ত্বর। চিৎকার করে কাঁদতে কাঁদতে আসামী বলতেই থাকে, সে খুন করেনি। তাকে শাস্তি দিলে তার সন্তানের কী হবে? এদিকে নিহত আইনজীবী রজত দে’র স্ত্রী অনিন্দিতা পালের প্রবল কান্নাকাটির জেরে বিচারক এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন।

অন্যদিকে, রায় ঘোষণা করতে গিয়ে বিচারক তদন্তকারী পুলিশ অফিসারের কাজে উষ্মা প্রকাশ করেন। বলেন, ওই অফিসার তদন্তের কিছুই জানেন না। উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ নভেম্বর নিউটাউন ডিবি ব্লকে আইনজীবী রজত দে’র রহস্যজনক মৃত্যু ঘটে। তারপর তদন্তে নেমে ১ ডিসেম্বর রজত দে-কে খুন করার অভিযোগে পুলিশ তাঁরই আইনজীবী স্ত্রী অনিন্দিতা পাল দে-কে গ্রেফতার করে। প্রায় দেড় বছরের বেশি সময় মামলা চলার পর এবং সাক্ষীদের বয়ান নেওয়ার পর সেই হত্যাকাণ্ডের রায়দান করলো আদালত।

আরও পড়ুন-কর্মিসভায় কাটমানির অভিযোগ মানলেন স্বয়ং অনুব্রত

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...