Saturday, June 6, 2026

প্রশ্নোত্তর পর্বের দাবিতে সরব বিরোধীরা, পাল্টা জবাব প্রহ্লাদ যোশীর

Date:

Share post:

সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব না থাকায় সরব বিরোধীরা। সরকার প্রশ্নকে ভয় পায় না। পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত। পাল্টা জবাব লোকসভায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর। সোমবার, সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। মেয়াদ ১৮ দিন। এদিন সকালেই লোকসভায় একটি প্রস্তাব পাশ হয়- এবারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব থাকবে না। বিষয়টি নিয়ে আগেই সরব হয়েছে বিরোধীরা। তাঁদের মতে, সাংসদদের সরকারকে প্রশ্ন করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। লোকসভায় কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী বলেন, “কোশ্চেন আওয়ার হল গোল্ডেন আওয়ার”। কিন্তু কেন্দ্র বলছে, এই পরিস্থিতিতে প্রশ্নোত্তর পর্ব তুলে দেওয়া হবে। অধীর চৌধুরীর মতে, “আপনারা গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করে মারতে চাইছে”।

প্রশ্নোত্তর পর্ব তুলে দেওয়ার বিরোধিতা করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় সহ অনেকেই। তাদের মতে, যদি সামাজিক দূরত্ব বজায় রেখে সংসদের অধিবেশন শুরু করা যায়, তাহলে প্রশ্ন করার সময় কি এমন হবে যে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে?

তব, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, সরকার প্রশ্নকে ভয় পায় না। কিন্তু এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি রয়েছে। ৮০০-৮৫০ জন এমপিকে নিয়ে অধিবেশন হয়”।

সংসদের অধিবেশন দৈনিক চার ঘণ্টা করে। সপ্তাহে সাতদিনই অধিবেশন চলবে। কেবল লিখিতভাবে প্রশ্ন করা যাবে। লিখিতভাবেই তার জবাব দেওয়া হবে।

আরও পড়ুন-লকডাউনই কমিয়েছে মৃত্যুর হার, দেশে রয়েছে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী: হর্ষ বর্ধন

 

Related articles

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...