Saturday, June 27, 2026

দেশীয় বুলেটপ্রুফ  জ্যাকেট ‘ভাবা কবচ’ একে-৪৭ রাইফেলের গুলি আটকাবে!

Date:

Share post:

লাদাখের সীমান্তে চিনের সঙ্গে কড়া টক্কর দিচ্ছে ভারতীয় সেনা । সেই বীর জওয়ানদের জন্য উন্নতমানের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল হায়দরাবাদের একটি সংস্থা । আন্তর্জাতিক মানের ওই জ্যাকেটের নাম ‘ভাবা কবচ’ ।
মিশ্র ধাতু নিগম লিমিটেড এই নতুন বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করেছে । এই জ্যাকেট একে-৪৭ রাইফেলের গুলি অনায়াসে আটকে দিতে পারে। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের এই নতুন বুলেট প্রুফ জ্যাকেটের টেকনোলজি গড়ে তুলেছে । ১০০টির মতো নতুন বুলেট প্রুফ জ্যাকেট ইতিমধ্যে আধাসেনার হাতে তুলে দেওয়া হয়েছে । সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি এই বুলেট প্রুফ জ্যাকেট আসলে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের একটি প্রয়াস বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এই বিষয়ে বিশেষ গাইডলাইন নির্দিষ্ট করেছে প্রতিরক্ষা মন্ত্রক ।
সংস্থার তরফে জানানো হয়েছে, ভাবা কবচের একটির দাম ৭০ হাজার টাকা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিদেশ থেকে এই ধরনের বুলেট প্রুফ জ্যাকেট আমদানি করতে এক একটির দেড় লাখ টাকা দাম পড়ে । দেশীয় জ্যাকেটগুলির ওজন ছয় থেকে সাত কেজির মধ্যে রাখা হয়েছে । জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার এই জ্যাকেট কিনতে ৬৩৯ কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নিয়েছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...