Sunday, May 17, 2026

কার্টুন শেয়ার করায় মারধর নৌসেনা কর্তাকে, প্রতিবাদ ভারতীয় সেনার প্রাক্তন অফিসারদের

Date:

Share post:

প্রাক্তন নৌসেনা কর্তা মদন শর্মার উপর হামলার ঘটনায় মহারাষ্ট্র সরকরের উপর ক্ষুব্ধ ভারতীয় নৌসেনার প্রাক্তন অফিসাররা। যার জেরে বিপাকে পড়েছে উদ্ধব ঠাকরের সরকার। মদন শর্মাকে মারধরের যোগ্য জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনার প্রাক্তন অফিসাররা।

বিবৃতি জারি করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন সেনার আধিকারিকরা। তাঁরা লিখেছেন, “আমরা ভারতের গর্বিত নাগরিক। ইতিহাস সাক্ষী আছে, দেশের যাবতীয় সমস্যা, প্রতিকূল পরিস্থিতিতে দেশের পাশে দাঁড়িয়েছি আমরা। দেশের সুরক্ষার জন্য সব রকম সমস্যাকে উপেক্ষা করেছি। আমাদের এক প্রাক্তন কর্মীর সঙ্গে এই ধরনের ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। ঘটনায় আমরা মর্মাহত। প্রাক্তন নৌসেনা মদন শর্মাকে শিবসেনার সদস্যরা যেভাবে মারধর করেছে, তা নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক।”

অভিযোগ প্রাক্তন নৌসেনা কর্তা মদন শর্মা হোয়াটসঅ্যাপে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের একটি কার্টুন ফরওয়ার্ড করেছিলেন। এই ছবি তিনি শেয়ার করেছিলেন হাউসিং সোসাইটির সদস্যদের গ্রুপে। শুক্রবার সকালে তাঁর কাছে ফোন করে একজন তাঁর নাম, ঠিকানা জানতে চান। সেই তথ্য দেন প্রাপ্ত নৌসেনা কর্তা। ঐদিন দুপুরে কমলেশ কদম নামে একজন ফোন করে জানতে চান কেন তিনি এই কার্টুন শেয়ার করেছেন? বছর ৬৫- র বৃদ্ধ পাল্টা জিজ্ঞেস করেন, কার্টুন শেয়ার করলে সমস্যা কোথায়?

এরপরই তাঁর বাড়িতে চড়াও হয় শিবসেনা নেতারা। ইন্টারকমে ফোন করে বলা হয় সোসাইটির গেটে নেমে আসতে। নিচে নামার পরেই শিবসেনা সমর্থকরা তাঁকে আক্রমণ করে। নৌসেনা অফিসারের বাড়ির চত্বরে ঢুকে বেধড়ক মারধর করে তাঁরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, লাথি, ঘুষি মারা হচ্ছে তাঁকে। ফ্ল্যাটের ভেতরে তিনি ছুটে ঢুকে গেলে, টানতে টানতে ফের বাইরে নিয়ে আসা হয়। টেনে নিয়ে এসে ফের মারধর করা হয় তাঁকে। আঘাত এতটাই হয় যে শেষমেষ প্রাক্তন নৌসেনা কর্তাকে ভর্তি করা হয় হাসপাতালে। অভিযোগ উঠেছে শিবসেনা নেতা কমলেশ কদম ও তাঁর দলবলের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ শিবসেনা নেতাকে।

আরও পড়ুন-করোনায় প্রয়াত আওধের শেষ নবাবের প্রপৌত্র সাজ্জাদ আলি মির্জা

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...