Thursday, June 18, 2026

সীতারামনের পোশাক নিয়ে অসংসদীয় ভাষা সৌগত’র, ছাঁটা হলো কার্যবিবরণী থেকে

Date:

Share post:

সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পোশাক নিয়ে অসংসদীয় ভাষা ব্যবহার করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়৷ সীতারামনকে উদ্দেশ্য করে বলা সৌগতবাবুর বক্তব্যের ওই অংশ লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দিলেন স্পিকার ওম বিড়লা।

বাদল অধিবেশনের প্রথমদিন, সোমবার, লোকসভায় ব্যাঙ্কিং নিয়ন্ত্রণ সংশোধনী বিল, ২০২০ নিয়ে আলোচনা চলছিলো। ওই বিলের বিরুদ্ধেই বক্তব্য রাখেন তৃণমূলের সৌগত রায়। তখনই সীতারামনকে উদ্দেশ্য করে এমন কথা বলেন, যার অর্থ দাঁড়ায়, দেশের বর্তমান আর্থিক সঙ্কট সীতারামনের নিজস্ব দুর্দশাও বৃদ্ধি করেছে। একথা বলার সঙ্গে সঙ্গেই বিজেপি সাংসদরা চিৎকার শুরু করেন, সৌগত রায় মহিলাদের সম্ভ্রমহানি করেছেন৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, ‘‘একজন বর্ষীয়ান সদস্য হয়ে কারও ব্যক্তিগত পোশাক নিয়ে এটা কী ধরনের মন্তব্য করলেন সৌগত রায়? এটা সমগ্র নারী জাতির অপমান।’’ এরপরই লোকসভার স্পিকার ওম বিড়লা সৌগত রায়ের বক্তব্যের ওই অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। যদিও সৌগত রায় পরে বলেছেন, অসংসদীয় কিছু বলেছেন বলে তিনি মনে করেন না।

আরও পড়ুন-সংসদ অধিবেশনের প্রথম দিনেই করোনা- পজিটিভ ২৬ সাংসদ

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...