Friday, June 26, 2026

ফের ঠাকরেকে ঠুকে কঙ্গনা : মনে হচ্ছে যেন এবারের মতো বেঁচে গেলাম!

Date:

Share post:

মুম্বই ছেড়ে জন্মস্থান হিমাচলে ফিরলেন কঙ্গনা রানাওয়াত। আর ফিরেই বললেন, এখানে আমার আর নিরাপত্তার প্রয়োজন পড়ছে না। তার আগে চণ্ডীগড় বিমানবন্দরে দাঁড়িয়ে অভিনেত্রীর মন্তব্য, মনে হচ্ছে, এবার বেঁচে গেলাম।

মুম্বই নিয়ে বিতর্কিত মন্তব্য করতে এদিনও পিছপা হননি কঙ্গনা। বলেন, একটা সময় মুম্বই ছিল আমার কাছে মায়ের আঁচলের মতো। আর আজ, প্রাণ হাতে করে ফিরতে হলো সেখান থেকে। শিবসেনা এখন সোনিয়া সেনা  আতঙ্ক ছড়াচ্ছে চতুর্দিকে।

কঙ্গনা বনাম শিবসেনা লড়াই রীতিমতো চমকে দেওয়ার মতো। সব বিতর্ককে ছাড়িয়ে সেটাই ছিল টক অফ দ্য টাউন। মুম্বই পুলিশের কাজে ক্ষোভ প্রকাশ করে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের সঙ্গে ট্যুইট যুদ্ধ বাধে কঙ্গনার। সঞ্জয় তাঁকে গালাগালি দিলে পাল্টা কঙ্গনা বলেন, মুম্বই যেন পাক-অধিকৃত কাশ্মীর। পরে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে তুই-তুকারি পর্যন্ত করেন।

কঙ্গনার পাশে দাঁড়ায় বিজেপি। এমনকী মহারাষ্ট্র করোনি সেনাও। দেওয়া হয় ‘ওয়াই’ ক্যাটেগরি নিরাপত্তা। শিবসেনা ভেঙে দেয় কঙ্গোনার অবৈধ অফিস। গতকাল কঙ্গনা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। আর আজ হরিয়ানা হয়ে ফেরেন হিমাচলে নিজের বাংলোতে।

আরও পড়ুন-“রানি লক্ষ্মীবাঈ কঙ্গনা, তাহলে কি বিবেক ওবেরয় প্রধানমন্ত্রী?” প্রশ্ন প্রকাশ রাজের

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...