Wednesday, March 11, 2026

রুটিন বদলি! হুগলীর গ্রামীন সুপার ও আরামবাগের এসডিপিও!

Date:

Share post:

কয়েক দিন ধরে খরবের শিরোনাম উঠে আসছিল আরামবাগ, গোঘাট বিভিন্ন জায়গায় খুন, অশান্তির খবর। বিভিন্ন সময় এই সব এলাকায় আসতে দেখা যাচ্ছিল বিরোধী দলের হেবিওয়েট নেতাদের। ফলে অশান্তি বেড়েই চলছিল। এর ফলেই কি সরতে হল এসপি সহ এসডিপিওকে?

প্রশাসনিক স্তরে এটাকে স্বাভাবিক বললেও বিজেপি বলছে অশান্তি রুখতে ব্যর্থ হওয়ার কারণেই এই পদক্ষেপ। সোমবার বিকেলে বদলি হতে হল পুলিশের দুই উচ্চ আধিকারিককে। বিজেপির পক্ষ থেকে সাংসদ সহ হেবিওয়েট নেতারা ধর্ণায় বসে এসডিপিও অফিসেরর সামনে। এর ফলেই কি সরতে হল আরামবাগের এসডিপিও নির্মল কুমার দাসকে? তাঁর জায়গায় বীরভূম থেকে নিয়ে আসা হল অভিষেক মন্ডলকে। যদিও প্রশাসন সূত্রে জানা গিয়েছে এটি রুটিন বদলি।পাশাপাশি হুগলী গ্রামীন পুলিশ সুপার তথাগত বসুকেও সরানো হল । তাকে পাঠানো হলো কলকাতার নিউটাউনে। সূত্রের খবর এসপি হয়ে নতুন দায়িত্ব পাচ্ছেন ব্যারাকপুরের অমন্দীপ।

spot_img

Related articles

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...