Friday, May 15, 2026

আসছে হুমকি ফোন! নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হাসিন!

Date:

Share post:

পান থেকে চুন খসলেই হলো। নিন্দুকেরা বলেন, সংবাদ শিরোনামে থাকাই তাঁর নেশা! শুধু একটা ইস্যু পেলেই হলো! স্বামীর বিরুদ্ধে ঘরোয়া সমস্যা হোক কিংবা অন্য কারণ! কখনও লালবাজারে, কখনও মুখ্যমন্ত্রী দরজায় আবার কখনও আদালতের দ্বারে হাজির হয়ে যান তিনি। ফের একবার সংবাদ শিরোনামে হাসিন জাহান। ভারতীয় ক্রিকেট দলের সদস্য মহাম্মদ সামির স্ত্রী।

তবে এবার স্বামীর বিরুদ্ধে নয়, সন্তানের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্ত হাসিন। তাঁর অভিযোগ, লালবাজারে একবার নয় ,একাধিকবারএর অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। আর সেই কারণে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন হাসিন।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মহাম্মদ সামির স্ত্রী হাসিন জাহান। এরপর থেকেই নাকি তাঁর ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ লাগাতার হুমকি ফোন আসতে থাকে। অভিযোগ, ফোনের ওপার থেকে বলা হয়, প্রাণে নেড়ে ফেলা হবে! এই ঘটনায় খুব স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়ে পড়েন হাসিন জাহান । তাঁর সন্তানকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ হাসিনের।

হাসিনের আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানিয়েছেন, শুধু হুমকিই নয়, সর্বক্ষণ তাঁর মক্কেলের ওপর নজরদারিও চালানো হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় রীতিমত আতঙ্কিত হাসিনা।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...