Monday, May 11, 2026

রাজনৈতিক হিংসায় মৃত কর্মীদের উদ্দেশ্যে বুধবার তর্পণ বিজেপির

Date:

Share post:

বাগবাজার গঙ্গার ঘাটে ‘শহিদ’ কর্মীদের উদ্দেশে তর্পণ করবে বঙ্গ-বিজেপি৷ আগামীকাল, বুধবার রাজ্যে রাজনৈতিক হিংসায় মৃত দলীয় কর্মীদের পরিজনদের নিয়ে হবে এই তর্পণের অনুষ্ঠান ৷ করোনা-কারনে এবার এই অনুষ্ঠান হবে খুবই ছোট আকারে৷ এই তর্পণে থাকবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ-সহ রাজ্যের শীর্ষ নেতারা৷ সংসদের অধিবেশন চলার কারণে সভাপতি দিলীপ ঘোষ-সহ দলীয় সাংসদদের উপস্থিত থাকার সম্ভাবনা কম। তবে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

২০১৯- এর মহালয়ায় শতাধিক শহিদ পরিবারকে কলকাতার বাগবাজার ঘাটে এনে তর্পণের আয়োজন করেছিল বঙ্গ বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন দলের বর্তমান সভাপতি জে পি নাড্ডা।

করোনা- বিধির কারনে ভিড় এড়াতে মহালয়ার আগের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বর বিজেপির এই তর্পন-কর্মসূচি পালন করা হবে। রাজ্য বিজেপির তরফে বলা হয়েছে, গত বছরের অক্টোবর থেকে দলীয় যে সব কর্মী শহিদ হয়েছেন, তাদের পরিজনদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি থেকে নিয়ে আসা হবে৷ কোভিড- বিধি মেনেই বাদ রাখা হচ্ছে উত্তরবঙ্গকে৷

আরও পড়ুন-হুমকি দেওয়ার অভিযোগ: অনুব্রতর বিরুদ্ধে থানায় নালিশ বিজেপির

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...