Friday, June 5, 2026

ইচ্ছে থাকলেই দুর্গাপুজোর ভোগ পৌঁছবে বাড়ির দোরগোড়ায়! মাত্র ২১ টাকায়

Date:

Share post:

অতিমারি পরিস্থিতির মধ্যেই হবে চলতি বছরের বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। স্বাস্থ্যবিধির নিয়ম মেনে প্রবেশ করতে হবে পুজো প্যান্ডেলে। পরতে হবে মাস্ক। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। আর তা না হলেই ‘কোভিড পজিটিভ’। এতসবের মধ্যে পুজোর ভোগ না পেলে বাঙালির মন খারাপ। কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কারণ নেই। এবার বাড়িতে বসেই পাওয়া যাবে কলকাতার বড় বড় দুর্গাপুজার ভোগ। স্মার্টফোনের মাধ্যমেই এক ক্লিকেই অর্ডার করে ফেলতে পারবেন ভোগ। ভার্চুয়াল মাধ্যমেই এবছর দুর্গা ঠাকুর দেখার কথা আগেই জানানো হয়েছে। এবার অনলাইনেই ভোগ বিতরণ।

এই উদ্যোগ গ্রহণ করেছেন একজন বাঙালি ইঞ্জিনিয়ার। নাম দেব দত্ত। একটুও যাতে মন খারাপ না হয় সেই কারণে তিনি নিয়ে এসেছেন একটি অভিনব অ্যাপ। তার নাম ইয়োটো। ক্লিক করুন : https://yotto.in/

অ্যান্ড্রয়েড স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে এই অ্যাপটি। অ্যাপের মাধ্যমে সোজা ভোগ পৌঁছে যাবে মণ্ডপ থেকে আপনার বাড়ির দরজায়। অ্যাপটি খুললে সেখানে ভোগ নামে একটি সেকশন থাকছে। প্রথমেই সেই সেকশনে লগইন করতে হবে। এখানে নিজের বাড়ির ঠিকানা অনুযায়ী তিন থেকে চার কিলোমিটার পরিধি বিশিষ্ট এলাকার মধ্যে যেসব বারোয়ারি এবং বনেদি পুজো ভোগ করছে তাদের নাম দেখতে পাওয়া যাবে। এরপর নিজের পছন্দমত পুজো কমিটির ভোগ অর্ডার করতে পারবেন। গাড়ি ভাড়া বাবদ ডেলিভারি বয়কে মাত্র ২১ টাকা দিতে। তবে এই ভোগ বুকিং করা যাবে পুজোর আগেই। অর্থাৎ পঞ্চমী পর্যন্ত বুকিংয়ের শেষ সময়।

অ্যাপটির আবিষ্কর্তা দেব দত্ত বলেন, “শুধু ভোগ খাওয়ার ইচ্ছে থাকা চাই। তাহলেই ঘরে বসেই মিলবে ঠাকুরের প্রসাদ। ইতিমধ্যে কুড়ি থেকে পঁচিশটি পুজো কমিটির সঙ্গে কথাবার্তা সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তর কলকাতার হাতিবাগান সার্বজনীন, টালা বারোয়ারি। দক্ষিণ কলকাতার মধ্যে রয়েছে, বেহালা এসবি পার্ক, চক্রবেরিয়া সার্বজনীন পুজো কমিটি। বনেদি পুজো উদ্যোক্তাদের মধ্যে শহরবাসী ভোগ খেতে পারবেন শোভাবাজার রাজবাড়ির পুজোর।

এই অ্যাপের মাধ্যমে অর্ডার দেওয়া যাবে অন্যান্য খাবারেরও। যেমন ফুচকা, লিট্টি, ঝাল মুড়ি চুরমুর। এছাড়া তো থাকছেই বিরিয়ানি, চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস ইত্যাদি।

আরও পড়ুন- উন্নয়নমূলক কাজ বন্ধের নিদান দিয়ে ফের বিতর্কে অনুব্রত

Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...