Tuesday, June 23, 2026

গভীর ঘুমের মাঝেই প্রয়াত প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার! 

Date:

Share post:

গভীর ঘুমের মাঝেই প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সদাশিব পাটিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর ।
কোলাপুর জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন আধিকারিক রমেশ কদম জানিয়েছেন,
সদাশিব পাটিল কোলাপুরের রুইকর কলোনিতে নিজের বাড়িতে মঙ্গলবার গভীর ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি ৫০, ৬০ এর দশকে ক্রিকেট খেলতেন। জোরে বোলিং ছিল তার সম্পদ। অলরাউন্ডার সদাশিব পাটিল ১৯৫৫ তে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে একটিমাত্র টেস্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। যদিও তিনি এরপর দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি। পাটিল ১৯৫২ থেকে ১৯৬৪-র মধ্যে মহারাষ্ট্রের হয়ে ৩৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৮৬৬ রান করা ছাড়াও ৮৩টি উইকেট নিয়েছেন। তিনি রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের অধিনায়কও ছিলেন।
BCCI-এর তরফে বলা হয়েছে, ‘মহারাষ্ট্রের হয়ে ১৯৫২-৫৩ ডেবিউ সেশনেই মিডিয়াম পেসার পাতিল চমক দেখিয়েছিলেন। মুম্বইয়ের বিরুদ্ধে একটা ম্যাচে ডোমেস্টিক চ্যাম্পিয়নদের মাত্র ১১২ রানেই গুটিয়ে দিয়েছিলেন তিনি।’
১৯৫৯ এবং ১৯৬১ সালের মধ্যে ল্যাঙ্কাশায়ারের হয়ে মোট ৫২টি ম্যাচ খেলে ১১১টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...