Friday, June 26, 2026

সারেগামাপা-য় বিচারকের আসনে মিকা, ক্ষুব্ধ সংগীতশিল্পীরা

Date:

Share post:

শুরু হতে চলেছে জি সারেগামাপা। জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের এবার বিচারক হয়ে আসছেন মিকা সিং। যদিও বাংলা গানের রিয়্যালিটি শোয়ে মুম্বইয়ের শিল্পীর বিচারক হয়ে আসা কোনও নতুন ঘটনা নয়। কিন্তু মিকাকে নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

অনেকেরই বক্তব্য বাংলা গানের শোয়ে বিচারক কি কম পড়েছে? এই নিয়ে সরব হয়েছেন শিল্পী আরতি মুখোপাধ্যায় থেকে ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইন্দ্রদীপ দাশগুপ্ত এর মতে, মিকা সিং এর মতো একজন শিল্পী বিচারকের আসনে বসলে নতুন প্রজন্মের কেরিয়ার তৈরি হবে না উল্টে শেষ হয়ে যাবে। তিনি সংবাদমাধ্যমকে বলেন, বাংলা গানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রবীন্দ্রনাথ, লালনের হাত ধরে। সেই বাংলায় মিকা সিংয়ের মতো বেসুরো একজন লোক বিচারক হয়ে আসবেন ভাবতেই পারছি না। দক্ষিণ ভারত বা মহারাষ্ট্রে গানের রিয়্যালিটি শোয়ে অন্য রাজ্যের লোক বিচারক হয়ে আসেন না। একমাত্র বাংলার শিল্পীরাই সবকিছু মুখ বুজে সহ্য করে নেন। বাংলা গানের জগতের মানুষ হিসেবে চূড়ান্ত অপমানিত বোধ করছি।”

জি বাংলার এই জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালক হিসেবে প্রথমবার দেখা যাবে অভিনেতা আবির চট্টোপাধ্যায়কে। কিন্তু অনুষ্ঠানের সাথে মিকার নাম জড়িয়ে যাওয়াতে ক্ষুব্ধ শিল্পীদের একাংশ। এই বিষয়ে সংগীতশিল্পী আরতি মুখোপাধ্যায় বলেন, “মুম্বই থেকে কেউ এলেই তাঁকে নিয়ে মাতামাতি করার অভ্যেস কলকাতার। বহু যুগ ধরে এই রেওয়াজ চলে আসছে। আশা ভোঁসলে আগে এই রিয়্যালিটি শোয়ে এসেছেন বিচারক হয়ে। সেটা একটা অভিজ্ঞতা। কৌশিকী চক্রবর্তী গান শিখেছে বিচারকের আসনে বসেছেন। কুমার শানুও সুরে গান করেন। তাঁদের থেকে শেখার অনেক কিছু আছে। কিন্তু তাই বলে মিকা? রিয়্যালিটি শোয়ে এসে তাণ্ডব করবেন। সেখানে গান কোথাও থাকবে না।”

আরও পড়ুন-দুর্গাপুজো শুভেচ্ছার দু’ট্রাক ইলিশ ভারতে

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...