Saturday, May 23, 2026

বিজেপির স্মারকলিপি জমাকে কেন্দ্র করে উত্তেজনা শেওড়াফুলিতে

Date:

Share post:

বিজেপির স্মারকলিপি জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হুগলির শেওড়াফুলিতে ।বুধবার বিজেপি নেত্রী অগ্নিমিত্র পলের নেতৃত্বে শেওড়াফুলি ফাঁড়িতে স্মারকলিপি জমা দিতে যায় বিজেপি নেতা ও কর্মীরা।কিন্তু বিজেপির অভিযোগ, তাদের মিছিল আটকে দেয় পুলিশ। এমনকি তাদের স্মারকলিপি জমা নিতে অস্বীকার করে ফাঁড়ির পুলিশ কর্মীরা ।এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেওড়াফুলিতে ।
জানা গিয়েছে,মূলত শেওড়াফুলি বাজার ফের পুরোনো জায়গায় ফিরিয়ে আনার দাবিতে এদিন পুলিশের কাছে স্মারকলিপি জমা দিতে যান বিজেপির নেতা কর্মীরা।মিছিলের অগ্রভাগে ছিলেন অগ্নিমিত্রা পল ও শ্রীরামপুরে বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বোস। সেই মিছিল আটকে দেয় পুলিশ।

আরও পড়ুন-মহামারি পরিস্থিতিতে ছুটি নয়, কাজ শেষে ছাদনাতলায় হাজির ডেপুটি কমিশনার

পুলিশের দাবি, মিছিলের অনুমতি না থাকায় মিছিল আটকানো হয়েছে।কিন্তু বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেছেন ।
তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিজেপি কোনও কর্মসূচি করলে পুলিশ আটকে দিচ্ছে।এর প্রতিবাদে বিজেপির এই আন্দোলন চলবে।
এরপরই বিজেপি কর্মীরা এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে। শ্রীরামপুর থানার পুলিশ প্রায় ২৫ জন বিজেপি কর্মীকে আটক করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য বিজেপির অভিযোগ অস্বীকার করেছে ।
হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব বলেছেন, যে কোনও বিষয় নিয়ে বিজেপি অনিচ্ছাকৃত রাজনীতি করছে। শেওড়াফুলি বাজার-যেখানে সরানো হয়েছে তাতে সাধারণ মানুষের সঙ্গে চাষিদেরও সুবিধা হচ্ছে । তাই যে অভিযোগ বিজেপি করেছে তা মোটেই ঠিক নয়। পুলিশ তাদের কাজ করেছে।

Related articles

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...