Sunday, April 26, 2026

হারিয়ে যাওয়া ফোনের গ্যালারি জুড়ে বাঁদরের সেলফি!

Date:

Share post:

খোওয়া গিয়েছিল মোবাইল। সেই মোবাইল খুঁজেও পেলেন। কিন্তু মোবাইলের ফটো গ্যালারিতে যা দেখলেন তাতে চোখ কপালে ওঠার জোগাড় মালয়েশিয়ান তরুণ জ্যাকরিডজ রডজির। ফোন ভর্তি শুধু বাঁদরের সেলফি।

এই ঘটনা যে গল্প নয়, সত্যি তার প্রমাণ দিতে ওই তরুণ সোশ্যাল সাইটে তাঁর ফোন ও বাঁদেরর ছবিও পোস্ট করেছেন।জ্যাকরিডজ প্রতি রাতেই ঘুমোনোর সময় মাথার কাছে মোবাইলটা রেখে দেন। একদিন সকালে তিনি দেখেন, মোবাইল নেই।ঘরের সমস্ত কিছুই ঠিক আছে। বুঝতে পারছিলেন না কী হল!

মোবাইল খুঁজতে শুরু করেন জ্যাক। এদিকে, জ্যাকের বাবাও  ছেলেকে না পেয়ে ফোন করতেই থাকেন। দু’দিন পরে বাড়ির পিছনের জঙ্গলে ফোনের রিং শুনতে পান জ্যাক। পাম গাছের নীচে পড়েছিল ফোন। ফোন মিললেও, ভারি অবাক হয়েছিলেন কমপিউটার সায়েন্সের ছাত্র জ্যাক। কারণ ওই ফোন কে নিয়ে গিয়েছিল জঙ্গলে কিছুই বুঝতে পারছিলেন না। চোর যদি মোবাইল চুরি করবে, তাহলে সে জঙ্গলে ফেলবেই বা কেন?

আরও পড়ুন : সিগারেটের টুকরা ধরিয়ে দিল খুনিকে, অভিযুক্তদের যাবজ্জীবন সাজা ঘোষণা আদালতের

মোবাইলের রহস্য ভেদ করতে যখন জ্যাকের কালঘাম ছুটছে, তখন তাঁরই এক আত্মীয় মজা করে বলেছিলেন, “মোবাইলে ফটোগুলো চেক কর। হয়তো চোরের ছবি পেয়ে যাবি”। মজা করে বলাই কথা যে সত্যি হয়ে যাবে ভাবেননি তখন জ্যাকরিডজ। কারণ, এরপর জ্যাক মোবাইলের গ্যালারি খুলে যা দেখেছিলেন, তাতে কিছুক্ষণ কথা বলতে পারেননি। কারণ মোবাইল জুড়ে শুধুই বাঁদরের ছবি। বিভিন্ন মুখভঙ্গির সেলফি। এমনকি এক বাঁদর ফোনটিকে খেতেও গিয়েছিল। ছবিতে ধরা পড়েছে সেই দৃশ্য। আশ মিটিয়ে ছবি তোলার পর বাঁদররা ফোনটিকে ফেলে দেয় অথবা তাদের হাত থেকে পড়ে যায়।

আরও পড়ুন : গাছের সঙ্গে বিবাহ বার্ষিকী! ব্রিটেনের মহিলার কাণ্ডে অবাক বিশ্ব

বাঁদরের এই কীর্তিকলাপ শেয়ার করেছেন মালয়েশিয়ার ওই পড়ুয়া।এই ঘটনা শুনে ও ছবি দেখে সকলেই হতবাক।বাঁদর এমনিতে অত্যন্ত বুদ্ধিমান। মানুষকে অনুকরণের নজিরও তাদের রয়েছে। তবে মোবাইলটা খাবার ভেবে নিয়ে গিয়ে এদিক-ওদিক টাচ করার সময় তাদের ছবি উঠেছিল, নাকি তারা অন্য কাউকে সেলফি তুলতে দেখে এ কাজ করেছিল, তা অজানা।

Related articles

সোনা পাপ্পু মামলায় রবিবার সকালে শহরে ফের ইডি হানা

বাংলার বিধানসভা নির্বাচনের শেষ দফা শুরুর আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা। একদিকে যখন মহানগরীতে জোরকদমে চলছে প্রচার, ঠিক...

চারমিনার এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা

ফের একবার প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা! চারমিনার এক্সপ্রেসের (Charminar Express) এস-৫ কোচে হঠাৎ আগুন লেগে যাওয়ায় ঘটনায় তীব্র...

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রবি- সোমে ট্রাফিক নিয়ন্ত্রণ মহানগরীতে

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট প্রচারের প্রায় শেষ পর্বে রবিবার ফের রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির...

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...