Thursday, May 14, 2026

তাপসীর সঙ্গে রাজকুমার হিরানির ছবিতে ‘কামব্যাক’ শাহরুখের!

Date:

Share post:

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমা মুখ থুবড়ে পড়ার পরই অন্তরালে চলে গিয়েছিলেন বলিউডের বাদশা। তা নিয়ে শাহরুখ প্রেমীদের ক্ষোভের অন্ত ছিল না। অবশেষে দু’বছর পর কামব্যাক করছেন এসআরকে।

শোনা যাচ্ছে, রাজকুমার হিরানির ‘স্যাটায়ার’ ছবিতেই নতুন করে ফিরবেন শাহরুখ খান। কিং খানের নায়িকা কে হবেন? নাম শোনা যাচ্ছে, তাপসী পান্নুর।শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এর ছবি বদলায় অভিনয় করেছিলেন তাপসী পান্নু। সুজয় ঘোষ পরিচালিত ওই ছবিতে সহ-অভিনেতা ছিলেন অমিতাভ বচ্চন। ছবিতে তাপসের অভিনয় দর্শকরা পছন্দ করেন। বাদশারও নাকি তাপসীর অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল। আর তাই তাপসীকে জুটি করেই নতুন ভাবে শাহরুখ ফিরছেন বলিমহলে গুঞ্জন এমনটাই।

আরও খবর : ভারতে ফের একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড! সংখ্যা চোখ কপালে তুলবে

জানা গিয়েছে, রাজকুমার হিরানি নতুন ছবিতে উদ্বাস্তু সমস্যার কথা তুলে ধরবেন। এই ছবি কমেডি হলেও তাতে থাকবে সামাজিক বার্তা।

শাহরখ, তাপসীর কামব্যর আনুষ্ঠানিকভাবে ঘোষণা না-হলেও, আপাতত শাহরুখ নতুন ছবি করবেন সেই কথা শুনেই উচ্ছ্বসিত তাঁর ফ্যানেরা। শুধু দেশ নয়, বিদেশেও এসআরকে বলতে অজ্ঞান বহু তরুণ, তরুণী।সকলেরই আশা নতুন ছবিতে শাহরুখের কামব্যাক হবে বিগ হিট। এর আগে জিরো ছবিতে ক্যাটরিনা, অনুষ্কা থাকলেও তা বক্স অফিসে হিট হয়নি। ২০০ কোটির ছবি মাত্র ১৯১ কোটি তুলতে পেরেছিল। তারপরই দীর্ঘদিন নিজেকে গুটিয়ে নিয়েছিলেন কিং খান।

শোনা যাচ্ছে, দক্ষিণের পরিচালক অ্যাটলির সঙ্গে অভিনয় করছেন শাহরুখ। সেখানে তাঁর নায়িকা দীপিকা পাড়ুকোন। আবার যশরাজ ব্যানারের ছবিতেও নাকি দেখা যাবে বলিউড বাদশাকে।

তবে ছবি যারই হোক না কেন, শাহরুখকে রুপোলি পর্দায় দেখার অপেক্ষায় তাঁর ফ্যানেরা।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...