Friday, May 15, 2026

আনন্দপুর কাণ্ড: অভিযোগ তোলার আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

আনন্দপুর কাণ্ডে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার আবেদন জানালেন অভিযোগকারিণী। যদিও আদালত সূত্রে খবর, এই আবেদন মঞ্জুর করা হয়নি। অভিযুক্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

ঘটনা ৫ সেপ্টেম্বরের। রাতের শহরে আক্রান্ত হন তরুণী।
ফেসবুকে অমিতাভ বসুর সঙ্গে পরিচয় হয় পেশায় ব্যাঙ্ক কর্মী ওই তরুণীর। তদন্তে পুলিশ জানতে পারে অমিতাভ বসু নয়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম অভিষেক পাণ্ডে। ঘটনার রাতে বাড়ি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে তরুণী অন্য কোথাও নিয়ে চলে যায় অভিযুক্ত। তরুণী প্রতিবাদ করলে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে সে। বিপদে পড়ে চিৎকার করতে শুরু করেন ওই তরুণী। রাতের শহরে তরুণীর চিৎকার শুনে তাঁকে সাহায্য করতে এগিয়ে যান নীলাঞ্জনা মুখোপাধ্যায়। অভিযুক্ত অভিষেক পাণ্ডে নীলাঞ্জনার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিষেক পাণ্ডেকে। পরে জানা যায় আগে থেকেই অভিযুক্তর সঙ্গে সম্পর্ক ছিল অভিযোগকারিণীর। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদে পুলিশকে অভিযুক্তের নাম ভুল নাম বলেছিলেন ওই তরুণী। বুধবার আদালতে আবেদন জানিয়ে অভিযোগকারিণীর আইনজীবী বলেন, অভিযোগকারিণী ভুল করে অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তিনি চাইছেন এই মামলা তুলে নেওয়া হোক।

বুধবার আদালতে সরকারি পক্ষের আইনজীবীরা বলেন, ইতিমধ্যেই অভিযোগকারিণী তরুণী আদালতে গোপন জবানবন্দি দিয়েছেন। আহত মহিলার স্বামীও আদালতে গোপন জবানবন্দি দেন। আহত মহিলা নীলাঞ্জনা মুখোপাধ্যায় এখনও অসুস্থ। তিনিও গোপন জবানবন্দি দিতে পারেন। এই অবস্থায় অভিষেক জামিন পেলেন সে সাক্ষীকে প্রভাবিত করতে পারে। দুপক্ষের বক্তব্য শুনে অভিযুক্তকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন-স্নাতকস্তরের পরীক্ষার সূচি প্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...