Saturday, March 14, 2026

এবছরই ছিল অনেকের শেষ সুযোগ, JEE-NEET নিয়ে সুপ্রিম কোর্টে ফের আবেদন

Date:

Share post:

করোনা আবহের মধ্যে দেশজুড়ে অভিন্ন ইঞ্জিনিয়ারিং (JEE মেইন) এবং মেডিকেলে (NEET) প্রবেশিকা পরীক্ষা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। পরিস্থিতির বিচারে পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্য কেন্দ্রের পরীক্ষা সূচি নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিল। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত সূচি অনুযায়ী দেশজুড়ে পরীক্ষা নেওয়া হয়। ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার ফলাফলও বেরিয়ে গিয়েছে। নিটের ফলাফল কয়েদিনের মধ্যেই বেরিয়ে যাবে।

কিন্তু কোভিড পরিস্থিতিরতে দেশজুড়ে JEE-মেইন ও NEET পরীক্ষা দিতে পারেননি অনেক পরীক্ষার্থী। তাঁদের জন্য ফের পরীক্ষা আয়োজনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ল। পিটিশনে বলা হয়েছে, বয়সের কারণে অনেকেই এবছর শেষবারের মতো পরীক্ষাগুলিতে বসতে পারতেন। তাই শীর্ষ আদালত যেন বঞ্চিত পড়ুয়াদের সুযোগ দিতে NTA-কে পরীক্ষা পরিচালনার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন- স্নাতকস্তরের পরীক্ষার সূচি প্রকাশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...