Wednesday, June 24, 2026

করণ জোহরের বাড়িতে ‘ড্রাগ পার্টি’ আয়োজন! এনসিবি-র কাছে অভিযোগ দায়ের

Date:

Share post:

মাদক কাণ্ডে উত্তাল বি টাউন। এবার কাঠগড়ায় বলিউড পরিচালক তথা প্রযোজক করণ জোহর। এবার নারকোটিক কনট্রোল ব্যুরোর কাছে করণের নামে অভিযোগ দায়ের করলেন দিল্লির প্রাক্তন বিধায়ক মনজিন্দর সিং শিরসা। তাঁর অভিযোগ, করণ জোহরের বাড়িতে ড্রাগ পার্টি’ আয়োজন করা হয়েছিল।

এনসিবি প্রধানের কাছে এই বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন মনজিন্দর সিং শিরসা। তাঁর বক্তব্য, এই বিষয়ে তদন্ত করলে একটি সূত্র মিলবে। তাতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের কিনারা করা যাবে। শুধু তাই নয়, মনজিন্দর সিং শিরসার অভিযোগ করণ জোহারের বাড়িতেই পার্টির আয়োজন করা হত। একাধিকবার পার্টি হয়েছে বলে অভিযোগ প্রাক্তন বিধায়কের।

গত বছর ৩০ জুলাই করণ জোহর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও থেকেই বিতর্কের সূত্রপাত। ভিডিওতে দেখা যাচ্ছে, করণ জোহরের বাড়িতে পার্টি চলছে। সেখানে উপস্থিত আছেন রণবীর কাপুর, শাহিদ কাপুর, দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, অর্জুন কাপুরের মতো তারকারা। এই ভিডিও নিয়েই সোচ্চার হয়েছেন আকালি দলের এক বিধায়ক মনজিন্দর সিং শিরসা। অভিযোগ, পার্টিতে মাদক সেবন করছিলেন বলি তারকারা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন করণ জোহর। তাঁর বক্তব্য, কেউ অত বোকা না, যে মাদক পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে।

সংবাদমাধ্যমকে আকালি দলের প্রাক্তন বিধায়ক বলেন, করণ জোহরের বাড়ির ওই ভিডিওর ভিত্তিতে মুম্বই পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেন। কিন্তু সেই অভিযোগের তদন্ত শুরু করেনি মুম্বই পুলিশ। সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করা থেকে, স্পিড পোস্টের লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু অভিযোগ তাতে কোনও লাভ হয়নি। মনজিন্দর সিং শিরসা বলেন, “মুম্বই পুলিশ তৎপর হলে সুশান্ত আজকে বেঁচে থাকতেন।” টুইটারে প্রাক্তন বিধায়ক লিখেছিলেন, “দিল্লিতে বিএসেফ কোয়ার্টারে গিয়ে এনসিবি চিফের সঙ্গে দেখা করেছি। করণ জোহরের বাড়িতে পার্টি আয়োজনের বিষয়টি তদন্ত করা হোক।”

আরও পড়ুন-শুধু রিয়া নন, স্বামীর আত্মহত্যায় ‘ভিলেন’ হয়েছিলেন রেখাও

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...